হোম > বিশ্ব

কলকাতায় আগুনে নিহত আরও দুইজনের পরিচয় মিলেছে

আমার দেশ অনলাইন

ভারতের কলকাতার নিউমার্কেট এলাকায় একটি আবাসিক হোটেলে লাগা ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত আরও দুইজনের পরিচয় মিলেছে। এ ঘটনায় মোট ৯ জন নিহতের খবর দিয়েছে স্থানীয় পুলিশ।

নতুন করে পরিচয় পাওয়া ওই দুই ব্যক্তিই ভারতীয়। পুলিশ জানিয়েছে, নিহত দুজনের একজন বিহারের সন্দিপ পাসওয়ান (১৯) ও শিলিগুরির ইয়োগ নারায়ণ আগরওয়াল (৬৮)।

এর আগে এই ঘটনায় নিহত পাঁচজন বাংলাদেশি নাগরিকের পরিচয় জানিয়েছিল কলকাতা পুলিশ। তারা হলেন, কুষ্টিয়ার মো. আকরাম আলী (৭৪), দেবাশিস দত্ত (৩৯), আফসানা শারমীন (২৭) ও শর্ণশিষ দত্ত (৩)। বাবু আহমেদ বাবু (৩৭) নামের একজনের পরিচয়ও শনাক্ত করা হয়েছে, তিনি ঢাকার সাভারের আমিনবাজারের বাসিন্দা।

ওই হোটেলে নিহত একজনের পরিচয় এখনো নিশ্চিত করা হয়নি।

বুধবার (১৯ আগস্ট) সকালে অগ্নিকাণ্ডের পর ঘটনাস্থলে গিয়ে বহুতলটির ভেতরে ছত্রে ছত্রে অনিয়ম ও অব্যবস্থার চিত্র দেখা গেছে। পাঁচতলা ভবনটির প্রায় প্রতিটি তলাতেই ছিল সংকীর্ণ ঘর, সরু চলাচলের পথ এবং পর্যাপ্ত অগ্নিনিরাপত্তা ব্যবস্থা না থাকার অভিযোগ।

অভিযোগ উঠেছে, ওই ভবনের বিভিন্ন তলায় একাধিক হোটেল চলছিল। প্রতিটি তলাতেই ছোট ছোট কক্ষ তৈরি করে আবাসিকদের থাকার ব্যবস্থা করা হয়েছিল। স্থানীয়দের দাবি, ঘরগুলো ছিল অনেকটা পায়রার খোপের মতো। বড় কোনো কক্ষ ছিল না। প্রতিটি তলায় একাধিক শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র চলত বলেও জানা গেছে। সবচেয়ে বড় প্রশ্ন উঠেছে ভবনটির অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নেই।

ভারতে গুঁড়িয়ে দেওয়া হলো ৫৯ বছরের পুরোনো মাদরাসার একাংশ, তীব্র ক্ষোভ

ইমরান খানের বেসরকারি হাসপাতালে চিকিৎসায় পাকিস্তান সরকারের আপত্তি

রবার্তো কার্লোসকে কাবার ইমামের অভিনন্দন—‘রহমতের ধর্মে তোমাকে স্বাগতম’

হরমুজ আমেরিকার হলে ক্যালিফোর্নিয়া ইরানের, ট্রাম্পকে তেহরানের জবাব

যুক্তরাষ্ট্রে যাচ্ছে ভেনেজুয়েলার অর্ধেক তেল

উগ্রপন্থি ইসরাইলিরা যেভাবে সন্ত্রাসী, ব্যাখ্যা মার্কিন রাষ্ট্রদূতের

টেক্সাসে বাড়ছে মুসলিমদের সংখ্যা, তীব্র হচ্ছে ইসলামবিদ্বেষও

ড্রোন হামলার জন্য যুক্তরাষ্ট্র নতুন জোট গড়তে চায় কেন

ইরানের হামলা মোকাবিলায় ইউরোপকে প্রস্তুত থাকতে বলল ন্যাটো

ইউরোপে মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে হামলার পরিকল্পনা করছে ইরান