হোম > বিশ্ব

ভারতে প্রবল ঝড় ও বজ্রপাতে ৩৩ জনের মৃত্যু

আমার দেশ অনলাইন

প্রবল ঝড় ও ভারি বৃষ্টিতে ভারতের উত্তর প্রদেশে অন্তত ৩৩ জনের মৃত্যু হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাজ্যের ভাদোহি, ফতেহপুর ও বুদাউনসহ পাঁচটি জেলা।

কর্মকর্তারা জানান, ভাদোহিতে অন্তত ১৬ জন, ফতেহপুরে ৯ জন, বুদাউনে পাঁচজন, চন্দৌলিতে দুজন এবং সোনভদ্র জেলায় একজন প্রাণ হারিয়েছেন।

রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বৃষ্টি ও বজ্রপাতে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য ত্রাণকাজ ২৪ ঘণ্টার মধ্যে সম্পন্ন করতে হবে।

ভাদোহিতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কুনওয়ার বীরেন্দ্র কুমার মৌর্য বলেন, বিভিন্ন এলাকা থেকে গাছ ও বিদ্যুতের খুঁটি উপড়ে পড়া এবং বাড়িঘর ক্ষতিগ্রস্ত হওয়ার খবর আসছে।

তিনি বলেন, ঝড়ের কারণে মোবাইল নেটওয়ার্ক বিঘ্নিত হওয়ায় পুনরুদ্ধার ও উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে।

মাইক্রো ব্লগিং সাইট এক্সে ভাদোহী পুলিশ জানিয়েছে, আলাদা আলাদা ঘটনায় সেখানে ১৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো ছয়জন। যার মধ্যে দুজনের অবস্থা গুরুতর।

সূত্র: এনডিটিভি

আরিএ

লেবানন সীমান্তের কাছে বোমা বিস্ফোরণে এক ইসরাইলি নিহত

সৌদিতে হুথিদের হামলা, দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে তেলের দাম

পুলিশের বাধা পেরিয়ে সুপ্রিম কোর্টে পৌঁছেছে রাহুল-প্রিয়াঙ্কার মিছিল

দিল্লিতে বিক্ষোভের খবর সংগ্রহ করতে গিয়ে আটক ১২ সাংবাদিক

পাকিস্তানে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত

নির্বাচন কমিশনের বিরুদ্ধে রাহুল গান্ধীসহ বিরোধী জোটের ৮ শীর্ষ নেতার মামলা

রাহুল-প্রিয়াঙ্কাদের মিছিল আটকে দিল পুলিশ

সৌদিতে হুথি হামলা অব্যাহত, রিয়াদে জ্বালানি সম্মেলন থেকে বেরিয়ে যাচ্ছে বড় বড় তেল কোম্পানি

কোরিয়া থেকে ইরান, ৮১ বছরে কোনো যুদ্ধে কেন জেতেনি যুক্তরাষ্ট্র

ম্যাক্রোইকোনমিক স্থায়িত্ব নিয়ে যুগান্তকারী গবেষণা, অর্থনীতিতে নোবেল দুই মার্কিন বিজ্ঞানীর