হোম > বিশ্ব

ট্রাম্পের ভাসমান হাসপাতাল পাঠানোর প্রস্তাব প্রত্যাখ্যান গ্রিনল্যান্ডের

আমার দেশ অনলাইন

ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডে একটি ভাসমান হাসপাতাল পাঠানোর পরিকল্পনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ট্রাম্পের এ পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে গ্রিনল্যান্ড। রোববার সামাজিক মাধ্যম ফেসবুকে দেওয়া পোস্টে গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেনস ফ্রেডরিক নিলসেন জানান, তাদের এই হাসপাতালের প্রয়োজন নেই।

নিলসেন বলেন, ‘আমাদের জনস্বাস্থ্যসেবা ব্যবস্থা রয়েছে, যেখানে নাগরিকদের বিনা মূল্যে চিকিৎসা দেওয়া হয়।’ তিনি বলেন, ‘সামাজিক মাধ্যমে মন্তব্য করার পরিবর্তে আমাদের সঙ্গে কথা বলুন।’

ন্যাটো মিত্র ডেনমার্ক এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে ঐতিহাসিকভাবে শক্তিশালী দ্বিপক্ষীয় সম্পর্ক সাম্প্রতিক মাসগুলোতে চাপের মধ্যে পড়েছে। কারণ ট্রাম্প খনিজসমৃদ্ধ এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আর্কটিক দ্বীপটি নিয়ন্ত্রণে নিতে চাইছেন ট্রাম্প।

ডেনিশ প্রতিরক্ষামন্ত্রী ট্রোয়েলস লুন্ড পুলসেন বলেছেন, গ্রিনল্যান্ডবাসী তাদের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পাচ্ছে।

শনিবার ট্রাম্প তার সামাজিক মাধ্যমে ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে জানান, ‘লুইজিয়ানার অসাধারণ গভর্নর জেফ ল্যান্ড্রির সঙ্গে কাজ করে আমরা গ্রিনল্যান্ডে একটি বড় হাসপাতাল জাহাজ পাঠাতে যাচ্ছি, যেন সেখানে অসুস্থ এবং যথাযথ সেবা না পাওয়া অনেক মানুষের চিকিৎসা করা যায়। জাহাজটি রওনা দিয়েছে।’

আরএ

হুমকি পেলেই আগাম অভিযান চালাবে ইরান

ট্রাম্পের নিশানায় ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’, কেন এত গুরুত্বপূর্ণ

ইরানকে চাপে ফেলেও লক্ষ্য পূরণে ব্যর্থ হচ্ছেন ট্রাম্প

গাজা অভিমুখে ফের ফ্রিডম ফ্লোটিলার যাত্রা শুরু

গাজায় তিন বছরে নিহত ৭৩৪৭০, আহত ১৭৪৫৪০

মাত্র ১৫ মিনিটেই মার্কিন হামলার জবাব দিয়েছে ইরান: জেনারেল আকরামিনিয়া

বলিভিয়ায় সামরিক স্থাপনায় বিস্ফোরণ, নিহত অন্তত ১৫

তুরস্কের বিনিয়োগ ব্যাংক ও দুই সহযোগী প্রতিষ্ঠানে মার্কিন নিষেধাজ্ঞা

যুদ্ধ ইরানকে আরো আত্মবিশ্বাসী করেছে: মার্কিন গোয়েন্দা পর্যালোচনা

ইরান যুদ্ধের তথ্য ফাঁস, ৫০ মার্কিন সেনার ‘পলিগ্রাফ’ পরীক্ষা করল ট্রাম্প প্রশাসন