হোম > বিশ্ব

৩ মার্কিন সেনা নিহতের কথা স্বীকার করলো যুক্তরাষ্ট্র

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানের অংশ হিসেবে তিনজন মার্কিন সেনা সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। একই ঘটনায় আরও পাঁচজন সেনা গুরুতর আহত হয়েছেন।

মার্কিন সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, অভিযানের সময় হতাহতের এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে আরও কয়েকজন সামান্য শারীরিক আঘাত ও মানসিক আঘাতে আক্রান্ত হয়েছেন। তাদের চিকিৎসা ও পুনর্বাসন প্রক্রিয়া চলছে এবং ধীরে ধীরে দায়িত্বে ফেরানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এক বিবৃতিতে মার্কিন সেন্টাল কমান্ড জানায়, “বড় ধরনের যুদ্ধ অভিযান অব্যাহত রয়েছে এবং আমাদের প্রতিক্রিয়া প্রচেষ্টা চলমান আছে। পরিস্থিতি বর্তমানে স্থিতিশীল।”

কমান্ড আরও জানায়, নিহত সেনাদের পরিবারের প্রতি সম্মান দেখিয়ে তাদের পরিচয় ও অতিরিক্ত তথ্য আপাতত প্রকাশ করা হচ্ছে না। নিকটাত্মীয়দের আনুষ্ঠানিকভাবে অবহিত করার পর বিস্তারিত জানানো হবে।

২০ বছর পর পাকিস্তানের সমুদ্রসীমায় তেল-গ্যাস অনুসন্ধানে ফিরছে তুরস্ক

সৌদি আরবে হুথিদের হামলার নিন্দা মুসলিম ওয়ার্ল্ড লিগের

মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবি, ট্রাম্প প্রশাসনের ৩ কর্মকর্তার পদত্যাগ

হাইতিতে গ্যাং নেতাকে হত্যার দাবি, প্রধানমন্ত্রীর উচ্ছ্বাস

ঘুমিয়ে ৯ লাখ ৬০ হাজার রুপি পুরস্কার জিতলেন এক তরুণী

নিউজিল্যান্ডের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, এগিয়ে ক্ষমতাসীন ন্যাশনাল পার্টি

গাজায় ভারি বৃষ্টি ও ঝোড়ো বাতাসে শত শত তাঁবু প্লাবিত, অবর্ণনীয় দুর্ভোগ

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বড় ধাক্কা খেল ডেটা সেন্টার ও এআই শিল্প

চট্টগ্রাম বন্দর, নোয়াখালী ও সিলেট ‘পুনরুদ্ধারের’ সময় এসেছে, বিজেপি নেতা

ইরান যুদ্ধে অর্থায়ন বন্ধের আহ্বান মার্কিন সিনেটরের