হোম > বিশ্ব

স্মরণকালের ভয়াবহতম শিল্প সংকটের মুখে বিশ্ব

সতর্ক করলেন আইসিসির মহাসচিব

আমার দেশ অনলাইন

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরাইলের চলমান যুদ্ধের প্রভাবে বিশ্ব ‘স্মরণকালের ভয়াবহতম শিল্প সংকটের দিকে ধাবিত হচ্ছে বলে সতর্ক করেছেন আন্তর্জাতিক চেম্বার অব কমার্সের (আইসিসি) মহাসচিব জন ডেন্টন।

জন ডেন্টন বলেন, বিশ্ব বর্তমানে ১৯৭০-এর দশকের তেলসংকটের চেয়েও অনেক বেশি গুরুতর জ্বালানি সংকটের মুখোমুখি। তিনি সতর্ক করে বলেন, ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে আমরা বিশ্বাস করি, এটি আমাদের স্মৃতিতে থাকা সবচেয়ে খারাপ শিল্প সংকট হতে যাচ্ছে।

ডেন্টনের মতে, এ সংকটের মাত্রা শুধু জ্বালানির উচ্চমূল্যের মধ্যেই সীমাবদ্ধ নেই। গ্যাস এবং অন্যান্য প্রয়োজনীয় কাঁচামালের তীব্র সংকটের কারণে বিশ্বজুড়ে শিল্প উৎপাদনব্যবস্থা ভেঙে পড়ছে এবং স্থানচ্যুত হচ্ছে। এ ছাড়া হরমুজ প্রণালিতে অচলাবস্থার কারণে সার ও কৃষি উপকরণের সরবরাহ বন্ধ হয়ে গেছে। এতে করে পরবর্তী ফসল কাটার মৌসুমে কৃষি উৎপাদন মারাত্মকভাবে কমে যাওয়ার এবং বৈশ্বিক খাদ্যনিরাপত্তার ঝুঁকি তৈরি হয়েছে।

তিনি আরও বলেন, ‘বর্তমানে বৈশ্বিক বাণিজ্য পরিবেশ সংঘাত এবং ভূরাজনৈতিক উত্তেজনার কারণে নতুন করে সংজ্ঞায়িত হচ্ছে।’ এই সংকট কাটাতে তিনি একটি কার্যকর এবং শক্তিশালী বহুপক্ষীয় বাণিজ্য ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করেন।

বুধবার ক্যামেরুনের ইয়াউন্ডেতে এক সম্মেলনে তিনি এসব কথা বলেন। সূত্র: আল জাজিরা

আওয়ামী লীগ নেতাদের নিয়ে দিল্লির সেমিনার পুলিশি বাধায় বাতিল

মক্কা চুক্তি: প্রথম বৈঠকে বসছে তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তান

মার্কিন অপরাধে সহযোগিতা করায় জাপান সরকারকে জবাবদিহির আহ্বান

মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেও পাকিস্তানে বেড়েছে বিদেশি পর্যটক

জাতিসংঘের কাঠামো পুনর্গঠনের আহ্বান, কার্যকর ও নিরপেক্ষ করার দাবি

আন্তর্জাতিক আইন সবার জন্য সমানভাবে প্রয়োগের আহ্বান গিলানির

বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বাড়াচ্ছে চীন ও পাকিস্তান

ভারত-উজবেকিস্তান দীর্ঘমেয়াদি ইউরেনিয়াম চুক্তি সই

নরওয়েতে রাজা হারাল্ডকে শেষ শ্রদ্ধা জানাতে প্রাসাদের সামনে মানুষের ঢল

অনিশ্চিত জীবনযাপনে মার্কিন সেনাদের পরিবার, মানসিক ও আর্থিক চাপ চরমে