ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের দক্ষিণাঞ্চলীয় শহর হেবরনে (আল-খলিল) ইসরাইলি সেনাদের ওপর গুলি করে হত্যার ঘটনায় প্রশংসা জানিয়েছে গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলোর একটি জোট। শুক্রবারের ওই প্রতিশোধমূলক ঘটনায় দুই ইসরাইলি সেনা নিহত ও তিনজন আহত হন। এটিকে ফিলিস্তিনিদের বিরুদ্ধে তেল আবিব শাসনব্যবস্থার ফিলিস্তিনিদের বিরুদ্ধে অবিরাম নিষ্ঠুরতার সরাসরি প্রতিক্রিয়া হিসেবে বর্ণনা করেছে।
পপুলার রেসিট্যান্স কমিটি (পিআরসি) শুক্রবার এক বিবৃতিতে এ অভিযানের প্রশংসা করে। বিবৃতিতে বলা হয়, এটি দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলি কর্তৃপক্ষ, ইসরাইলি সামরিক বাহিনী এবং চরমপন্থী ইহুদি বসতি স্থাপনকারীদের দ্বারা সংঘটিত নৃশংস অপরাধের সরাসরি প্রতিক্রিয়া হিসেবে তুলে ধরেছে।
সংগঠনটি আরো বলেছে, ইসরাইলের ধারাবাহিক অপরাধ দখলদার শক্তির নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না কিংবা ফিলিস্তিনি জনগণের মনোবল ভাঙতে পারবে না। তাদের মতে, এ গুলির ঘটনায় ইসরাইলের নিরাপত্তা, সামরিক ও গোয়েন্দা ব্যবস্থাও বড় ধরনের আঘাতের মুখে পড়েছে।
ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস এ ঘটনাকে ‘বীরত্বপূর্ণ’ বলে অভিহিত করেছে। তবে হামলা চালানোর দায় স্বীকার করেনি সংগঠনটি।
লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহও এ অভিযানের প্রশংসা করেছে। তাদের ভাষ্য, হত্যা, গণহত্যা, ধ্বংসযজ্ঞ ও পবিত্র স্থানগুলোতে হামলাসহ ইসরাইলের চলমান অপরাধের বিরুদ্ধে এটি ‘স্বাভাবিক ও বৈধ প্রতিক্রিয়া’।
ইসরাইলি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নিহত দুই সেনার নাম ২৩ বছর বয়সী স্টাফ সার্জেন্ট রন ইয়োনাতান রয়টম্যান এবং ২০ বছর বয়সী সার্জেন্ট ইউভাল শাই সভিলেম। রয়টম্যান একটি সেনাদলের কমান্ডার ছিলেন বলে জানা গেছে।
ইসরাইলি সেনাবাহিনীর দাবি, ওই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে নিহত দুই ফিলিস্তিনি ৩৫ নম্বর সড়কে বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে একটি বড় ধরনের হামলা পরিকল্পনা করছিল। তবে তারা বুঝতে পেরেছিল যে তারা হাইওয়েতে পৌঁছাতে পারবে না, তাই তারা পরিবর্তে অস্থায়ী চেকপয়েন্টে গুলি চালানোর সিদ্ধান্ত নেয়।
ইসরাইলি সেনাবাহিনীর ভাষ্য অনুযায়ী, স্থানীয় সময় সকাল সাড়ে ৭টার দিকে একটি গাড়িতে করে ওই দুই ফিলিস্তিনি হেবরন শহরের বাইরে সেনাদের স্থাপন করা অস্থায়ী চৌকির কাছে পৌঁছান। এরপর পাশের একটি সড়কে গাড়ি থেকে নেমে তাঁরা একটি অ্যাসল্ট রাইফেল ও একটি পিস্তল নিয়ে গুলি চালান। এ সময় আশপাশের ভবনগুলো আড়াল হিসেবে ব্যবহার করেন বলে দাবি ইসরাইলি বাহিনীর।
ঘটনার ভিডিও ফুটেজে ফিলিস্তিনিদের সঙ্গে ইসরাইলি সেনাদের দীর্ঘ সময় ধরে বন্দুকযুদ্ধের দৃশ্য দেখা গেছে। ইসরাইলি সামরিক বাহিনীর দাবি, এই সংঘর্ষ ২০ মিনিটেরও বেশি সময় ধরে চলে।
সূত্র: প্রেস টিভি
এমএমআর