হোম > বিশ্ব

মাদুরোর সমর্থনে ভেনেজুয়েলায় ব্যাপক বিক্ষোভ

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

ছবি: টিআরটি ওয়ার্ল্ড

নিকোলাস মাদুরো সরকারের প্রতি সমর্থন জানিয়ে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে বিক্ষোভ করেছেন হাজার হাজার মানুষ। ভেনেজুয়েলার পতাকা হাতে দেশাত্মবোধক গানে কণ্ঠ মেলান বিক্ষোভকারীরা। বিক্ষোভে অংশ নেন ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো ক্যাবেলো। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

শনিবার যুক্তরাষ্ট্র মাদুরো ও তার স্ত্রীকে অপহরণের পর জনশূণ্য হয়ে পড়েছিল কারাকাসের রাস্তাঘাট। তবে ভয় কাটিয়ে রাস্তায় নেমে আসেন মাদুরো সমর্থকেরা। এ সময় যুক্তরাষ্ট্রবিরোধী স্লোগান দেন তারা।

ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ জোর দিয়ে বলেছেন, কোনো বিদেশি শক্তি তার দেশ শাসন করছে না। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন, পরিবর্তনের আগ পর্যন্ত ভেনেজুয়েলা চালাবে যুক্তরাষ্ট্র।

রদ্রিগেজ বলেন, ‘আমাদের দেশে ভেনেজুয়েলার সরকার ক্ষমতায় আছে, অন্য কেউ নয়। ভেনেজুয়েলার পরিচালনায় কোনো বিদেশি শক্তি কাজ করছে না।’

মার্কিন সামরিক অভিযানে নিহত ২৪ জন সেনার একটি তালিকা প্রকাশ করেছে ভেনেজুয়েলা। কিউবা জানিয়েছে, তাদের ৩২ জন সামরিক সদস্য মারা গেছেন। নিহত সামরিক সদস্যদের স্মরণে সাত দিনের শোক ঘোষণা করেছেন রদ্রিগেজ ।

মাদুরোকে তার বাসভবন থেকে আটকের পর থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ভেনেজুয়েলা নিয়ে তাদের পরিকল্পনা সম্পর্কে স্পষ্টভাবে এখনো কিছু জানায়নি।

আরএ/এসআই

পোল্যান্ডের ক্রাকো শহরে প্রকাশ্যে গুলিতে নিহত ৫

মোদি সরকারের আমলে ভারতে নিপীড়নের শিকার ২০ কোটি মুসলিম: সোনিয়া গান্ধী

হাবিবি নামে রাজনৈতিক অ্যাকশন কমিটি গড়লেন আবদুল আল-সাইয়েদ

হরমুজ প্রণালি দিয়ে তেল রপ্তানি বন্ধ, ইরাকের ৬ হাজার কোটি ডলারের ক্ষতি

আমার সব সময় মনে হতো, এরপরই খুন করা হবে রাজিবকে

ভারত মহাসাগরে বাড়ছে চীনের আধিপত্য, বহরে ৪০০-এর বেশি রণতরী

‘মুসলিম ব্রাদারহুড’ নিয়ে রসিকতা করে যা বললেন আবদুল আল-সাইয়েদ

নিউজিল্যান্ডে মাওরিদের জন্য আলাদা ভোটার তালিকা, যেভাবে কাজ করে নির্বাচনি ব্যবস্থা

দরজার কাছে দাঁড়ানো নিয়ে মারামারি, চলন্ত ট্রেনে থেকে পড়ে গেলেন যাত্রী

দূষণে বিশ্বের শীর্ষে দিল্লি, দীপাবলির আতশবাজিতে পরিস্থিতি আরো অবনতির শঙ্কা