হোম > বিশ্ব

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে বৈঠক আয়োজনে প্রস্তুত তুরস্ক

পুতিন-এরদোয়ান বৈঠক

আতিকুর রহমান নগরী

ছবি: বার্তা সংস্থা আনাদোলু

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে বৈঠকের আয়োজন করতে প্রস্তুত রয়েছে তুরস্ক। শুক্রবার তুর্কমেনিস্তানের রাজধানী আশগাবাতে আন্তর্জাতিক শান্তি ও আস্থা ফোরাম শীর্ষ সম্মেলনের ফাঁকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে একথা জানান তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান। খবর বার্তা সংস্থা আনাদোলুর।

তুরস্কের যোগাযোগ অধিদপ্তর এক বিবৃতিতে জানায়, প্রেসিডেন্ট এরদোয়ান বলেছেন, ‘চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষেণ করছে তার দেশ। যুদ্ধের অবসানের জন্য শান্তি আলোচনার আয়োজন করতে আঙ্কারা প্রস্তুত রয়েছে।’

বৈঠকে শান্তি প্রচেষ্টা নিয়ে আলোচনা করেন দুই নেতা। এরদোয়ান বলেন, ‘একটি ন্যায্য ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য যুদ্ধের অবসানে চেষ্টা করা জরুরি। আলোচনায় উভয় পক্ষের স্বার্থকে গুরুত্ব দেয়া হলে অগ্রগতি অর্জন করা যেতে পারে।’ বৈঠকে রাশিয়া-ইউক্রেন ইস্যুতে শান্তি প্রচেষ্টার প্রতি আঙ্কারার সমর্থন পুনর্ব্যক্ত করেন এরদোয়ান।

দুই নেতা ফিলিস্তিন ও সিরিয়ার পরিস্থিতি, পাশাপাশি দক্ষিণ ককেশাসের শান্তি প্রক্রিয়া নিয়েও আলোচনা করেন।

আরএ

পানির ন্যায্য হিস্যা নিয়ে ভারতকে হুঁশিয়ারি দিলো পাকিস্তান

যুক্তরাষ্ট্র ডিজেল রপ্তানি বন্ধ করলে বিশ্ববাজারে কতটা বাড়বে জ্বালানির দাম

ইরানের শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্পের, ফের হামলার ইঙ্গিত

ইরানে ঢুকতে পারবেন জাতিসংঘের পরমাণু পরিদর্শকেরা

হামলা মোকাবিলায় একসঙ্গে কাজ করবে সৌদি-পাকিস্তান

মার্কিন চাপে ইরানের সঙ্গে বিমান চলাচল বন্ধ করল ইরাক

তিন বছরে গাজায় নিহত ফিলিস্তিনির সংখ্যা ৭৪ হাজার

ইউরোপের সঙ্গে সংঘাতের প্রস্তুতি নিচ্ছে না রাশিয়া: পুতিন

বোমা হামলা থেকে জাতিসংঘে, কূটনীতির নতুন অধ্যায়ে ইরান

যুক্তরাষ্ট্র-ইসরাইলের ভাবমূর্তি ‘নজিরবিহীন তলানিতে’ নামিয়েছেন নেতানিয়াহু