হোম > বিশ্ব

অর্থনৈতিক সংকট সমাধানে ডলার বর্জনের আহ্বান খামেনির

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুজতবা খামেনি দেশটির অর্থনীতি শক্তিশালী করতে দেশীয় উৎপাদন বাড়ানো, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং লেনদেনে ধীরে ধীরে মার্কিন ডলারের ব্যবহার কমানোর ওপর জোর দিয়েছেন।

শুক্রবার ‘সরকারি সপ্তাহ’ উপলক্ষে দেওয়া এক বার্তায় তিনি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সরকারের প্রশংসা করে বলেন, যুক্তরাষ্ট্র-ইসরাইলি আগ্রাসন, নিষেধাজ্ঞা ও অবরোধের মধ্যেও জনগণের প্রয়োজনীয় পণ্য ও সেবা নিশ্চিত এবং ক্ষতিগ্রস্ত গুরুত্বপূর্ণ স্থাপনা পুনরুদ্ধারে সরকার কার্যকর পদক্ষেপ নিয়েছে।

খামেনি বলেন, অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় দেশীয় উৎপাদনের ওপর সর্বোচ্চ নির্ভরতা জরুরি। যেখানে অভ্যন্তরীণ উৎপাদন পর্যাপ্ত নয়, সেখানে প্রয়োজন অনুযায়ী বিচক্ষণতার সঙ্গে আমদানি করতে হবে।

তিনি তরুণ মেধাবীদের উদ্ভাবন ও নতুন প্রযুক্তি কাজে লাগানোর ওপরও গুরুত্ব দেন। একই সঙ্গে জাতীয় ঐক্য ও সামাজিক সংহতি বজায় রাখাকে মৌলিক দায়িত্ব হিসেবে উল্লেখ করে এমন কোনো কর্মকাণ্ড না করার আহ্বান জানান, যা সমাজে বিভাজন সৃষ্টি করে।

শিক্ষা, সংস্কৃতি ও মানবসম্পদ উন্নয়নকে সরকারের সব নীতিতে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়ে তিনি শক্তিশালী ও সমৃদ্ধ ইরান গড়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

সূত্র: প্রেস টিভি

আরএ

সৌদির ২ বিমানবন্দর ভ্রমণে কানাডার সতর্কতা

ইরানে সরকার উৎখাতের অঙ্গীকার নেতানিয়াহুর, সফল হতে পারবে কি

উত্তাল তিউনিসিয়া, পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ

সৌদি যুবরাজের সামনে কী চ্যালেঞ্জ, কী সম্ভাবনা

রাশিয়াকে কখনোই হারাতে পারবে না ইউরোপ

ট্রাম্পের হুমকির মধ্যেই ইউরোপের শীর্ষ মানবাধিকার পুরস্কার পেল আইসিসি

সৌদি আরবে ভ্রমণ না করতে নাগরিকদের কড়া সতর্কতা ইতালির

ইয়েমেন যুদ্ধে কার লাভ, কার ক্ষতি

লেবাননের একাধিক শহরে ইসরাইলের গোলাবর্ষণ

তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৮, ধসে পড়েছে শত শত বাড়ি