হোম > বিশ্ব

কুয়েতে যুক্তরাষ্ট্রের গোলাবারুদের ডিপোতে ইরানের হামলা

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

কুয়েতের ক্যাম্প দোহায় অবস্থিত মার্কিন সামরিক স্থাপনায় ড্রোন হামলা চালিয়েছে ইরান। আধা-সরকারি তাসনিম সংবাদ সংস্থার মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে ইরানের সামরিক বাহিনী জানায়, যুক্তরাষ্ট্রের আগ্রাসনের জবাবে তাদের বাহিনী ঘাঁটিটিতে থাকা গোলাবারুদের ডিপো ও স্থলবাহিনীর রসদ সরঞ্জামে হামলা চালিয়েছে তারা।

বিবৃতিতে আরো বলা হয়, ‘ইসলামিক প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী –ঐক্যবদ্ধভাবে শত্রুর যেকোনো নতুন ষড়যন্ত্র মোকাবিলা করতে প্রস্তুত।’ এতে ক্যাম্প দোহাকে এই অঞ্চলে মার্কিন কর্মী ও সরঞ্জামের জন্য একটি প্রধান সহায়তা কেন্দ্র হিসেবে বর্ণনা করা হয়।

এদিকে, বিদ্যুৎ পরিকাঠামোতে ইরানের হামলার পর গ্রীষ্মের তীব্র দাবদাহে বিদ্যুৎ বিভ্রাটের আশঙ্কায় বিদ্যুৎ ব্যবহারে মিতব্যয়ী হচ্ছে কুয়েত।

সূত্র: আলজাজিরা

আরএ

পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের হামলায় মার্কিন সাংবাদিকসহ কয়েকজন আহত

ককরোচদের তেরঙ্গা ওড়াও কর্মসূচি কেন

ককরোচদের কড়া বার্তা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর

ভারতবিরোধী মনোভাব বাড়ছে যুক্তরাষ্ট্রে, উদ্বিগ্ন নয়াদিল্লি

সৌদির টাইফুন যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি হুথিদের

‘যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধে ইরাকের ক্ষতি ৬০ বিলিয়ন ডলার’

পার্সেলে ‘উপহারে’ বিপর্যস্ত ইনফ্লুয়েন্সার

‘তেরঙা মিছিল’ বন্ধে দীপকের কাছে দিল্লি পুলিশের নোটিস

যুদ্ধের পরিবেশগত ক্ষতি ভবিষ্যৎ প্রজন্মের জন্য হুমকি: ইরানের প্রেসিডেন্ট

ইসরাইলের রাজনীতিকে উগ্রপন্থার দিকে ঠেলে দিয়েছেন নেতানিয়াহু