হোম > বিশ্ব

জাপানে আগ্নেয়গিরির অগ্নুৎপাত, ১৪ হাজার ফুট উচ্চতায় ধোঁয়ার কুণ্ডলী

আতিকুর রহমান নগরী

ছবি: বার্তা সংস্থা আনাদোলু

জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সাকুরাজিমা আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাত শুরু হয়েছে। রোববার ভোরে অগ্নৎপাত শুরু হওয়ার পর থেকে আশপাশে ১৪ হাজার ৪৩৬ ফুট উচ্চতায় ছাই ও ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়ে। তবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। খবর বার্তা সংস্থা আনাদোলুর।

প্রাথমিক বিস্ফোরণের পরেও অগ্ন্যুৎপাত অব্যাহত ছিল। এ কারণে স্থানীয় আবহাওয়া বিভাগ কাগোশিমা, কুমামোটো ও মিয়াজাকি প্রিফেকচারের জন্য ছাই ছড়িয়ে পড়ার পূর্বাভাস জারি করেছে।

সংস্থাটি যেসব এলাকায় মাঝারি পরিমাণে ছাই পড়ার আশঙ্কা রয়েছে, সেখানে ছাই থেকে রক্ষা পাওয়ার জন্য ব্যবস্থা হিসেবে ছাতা বা মুখোশ ব্যবহার করার ও ধীরে গাড়ি চালানোর আহ্বান জানিয়েছে।

স্থানীয় আবহাওয়া পর্যবেক্ষণকারী সংস্থা জানিয়েছে, শনিবার রাত ১২ টা ৫৭ মিনিটের দিকে অগ্ন্যুৎপাত শুরু হয়। গত বছরের ১৮ অক্টোবরের পর এই প্রথমবারের মতো চার হাজার মিটার উচ্চতা ছাড়িয়ে ছাই ছড়িয়ে পড়ে।

জাপানের অন্যতম সক্রিয় আগ্নেয়গিরি সাকুরাজিমা। এটি দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রধান দ্বীপ কিউশুতে অবস্থিত ওসুমি উপদ্বীপের সঙ্গে সংযুক্ত।

আরএ

হরমুজ প্রণালিতে ভাঙল মার্কিন শক্তির দম্ভ

চালকদের অ্যাকাউন্ট বন্ধ করায় উবারকে ৯৬ কোটি ডলার জরিমানা

ইরানে বিশাল নতুন গ্যাসক্ষেত্রের সন্ধান, মজুত ৭.৫ ট্রিলিয়ন ঘনফুটের বেশি

ইন্দোনেশিয়ার দাবানল নেভাতে সুপারম্যান সেজে কিশোর

ইউক্রেনকে অস্ত্র সহায়তা নিয়ে ক্ষুব্ধ রাশিয়া, ব্রিটেন থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করল মস্কো

মৃত্যুর ১৬ বছর পর উদ্ধার হয়েছিল যে ফার্স্টলেডির লাশ

জাতিসংঘের মহাসচিব পদে লড়াইয়ে যারা

ইউক্রেন যুদ্ধ অবসানের পথে বাধা ব্যাপক দুর্নীতি: সাবেক প্রতিরক্ষামন্ত্রী

ওমান ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আলোচনায় ইরানি মন্ত্রী

ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা দিচ্ছে ফ্রান্স