হোম > বিশ্ব

নাইজেরিয়ায় ফজর নামাজ আদায়কালে মসজিদে হামলা, নিহত ২৭

আলজাজিরা

নাইজেরিয়ার কাটসিনা রাজ্যে একটি মসজিদে ফজরের নামাজ আদায়কালে মুসল্লিদের ওপর হামলা চালিয়েছে সশস্ত্র দস্যুরা। এতে অন্তত ২৭ জন মুসল্লি নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে।

দেশটির স্থানীয় গ্রামপ্রধান ও হাসপাতালের এক কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

স্থানীয়রা জানান, গতকাল মঙ্গলবার ভোরে ফজর নামাজ আদায়ের জন্য মসজিদে জড়ো হয়েছিলেন মালুমফাশি এলাকার প্রত্যন্ত উঙ্গুয়ান মানতাউ গ্রামে মুসল্লিরা। তখন সশস্ত্র দস্যুরা মসজিদে ঢুকে মুসল্লিদের ওপর গুলি চালায়। এ সময় অন্তত ২৭ জন মুসল্লি নিহত ও আহত হয়েছেন অনেকে। তাৎক্ষণিকভাবে হামলার দায় কেউ স্বীকার করেনি।

কাটসিনা রাজ্যের কমিশনার নাসির মুয়াজু জানিয়েছেন, হামলার পরপর উঙ্গুয়ান মানতাউ গ্রামে যৌথবাহিনী মোতায়েন করা হয়েছে।

পদত্যাগ করলেন কলকাতার মুসলিম মেয়র ফিরহাদ

নিষেধাজ্ঞা উপেক্ষা করে আল-আকসায় অর্ধ লক্ষাধিক মুসল্লির নামাজ আদায়

বিজেপিতে টানাপোড়েন তুঙ্গে, দল ছাড়লেন প্রভাবশালী নেতা অন্নামালাই

ইরান যুদ্ধ: মুসলিমপ্রধান আজারবাইজানে গোপন সেনা ঘাঁটি ছিল ইসরাইলের

‘মুল্লো নামাজ পড়না ভুল যাওগে’ বলে ভারতের মুসলিমদের হুমকি

ক্রমাগত একঘরে হয়ে পড়ছে ইসরাইল

সাহারা মরুভূমিতে বিকল ট্রাক, পিপাসায় ৪৯ জনের মৃত্যু

আল-আকসা মসজিদে ইহুদিদের অনুপ্রবেশের নিন্দা আমিরাতের

চাইলেই ইরানের ইউরেনিয়াম দখল করতে পারি: ট্রাম্প

হিজবুল্লাহ কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের