হোম > বিশ্ব

চিকিৎসক রোগীকে নির্যাতন করার ভাইরাল ভিডিও সম্পর্কে যা জানা গেল

আতিকুর রহমান নগরী

ভারতের উত্তরাঞ্চলের হিমাচল প্রদেশের শিমলায় একটি সরকারি হাসপাতালে চিকিৎসকের হাতে রোগী নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে তীব্র সমালোচনার জন্ম দিয়েছে। ঘটনাটি ঘটেছে দেশটির শিমলার ইন্দিরা গান্ধী মেডিকেল কলেজ ও হাসপাতাল (আইজিএমসি)-এ।

ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফ-এর প্রতিবেদনে বলা হয়, সোমবার চিকিৎসা সংক্রান্ত একটি তর্কের সময় এক চিকিৎসক শ্বাসকষ্টে ভোগা এক রোগীকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন বলে অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী রোগীর নাম অর্জুন পানওয়ার। তিনি চিকিৎসা পরীক্ষার জন্য আইজিএমসি হাসপাতালে যান। পরীক্ষার সময় শ্বাসকষ্ট অনুভব করায় তিনি অন্য একটি ওয়ার্ডের একটি বিছানায় শুয়ে পড়েন।

অভিযোগ অনুযায়ী, সংশ্লিষ্ট চিকিৎসক কোনো উস্কানি ছাড়াই রোগীর সঙ্গে রূঢ় ভাষায় কথা বলতে শুরু করেন। এ নিয়ে রোগী আপত্তি জানালে দুজনের মধ্যে তর্ক শুরু হয়।

অর্জুন পানওয়ার জানান, “আমার ব্রঙ্কোস্কোপি করানো হয়েছিল এবং শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। আমি যখন অক্সিজেন চাই, তখন চিকিৎসক আমার ভর্তি থাকার বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন।”

তিনি আরও বলেন, “আমি শুধু তাকে সম্মানের সঙ্গে কথা বলতে বলেছিলাম। এরপর তিনি উত্তেজিত হয়ে পড়েন। আমি যখন জিজ্ঞেস করি, তিনি কি নিজের পরিবারের সঙ্গে এভাবে কথা বলেন, তখনই তিনি আমাকে মারধর শুরু করেন।”

ঘটনার একটি ভিডিও দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, অভিযুক্ত চিকিৎসক বারবার রোগীকে আঘাত করছেন, আর রোগী নিজেকে রক্ষা করার চেষ্টা করছেন।

ভিডিওটি প্রকাশ্যে আসার পর চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। স্বাস্থ্যসেবায় রোগীর নিরাপত্তা ও চিকিৎসকদের আচরণবিধি নিয়েও নতুন করে প্রশ্ন উঠেছে।

ঘটনাটি নিয়ে হাসপাতাল প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে তদন্তের দাবি উঠেছে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানা সম্ভব হয়নি।

বলিভিয়ায় সামরিক স্থাপনায় বিস্ফোরণ, নিহত অন্তত ১৫

তুরস্কের বিনিয়োগ ব্যাংক ও দুই সহযোগী প্রতিষ্ঠানে মার্কিন নিষেধাজ্ঞা

যুদ্ধ ইরানকে আরো আত্মবিশ্বাসী করেছে: মার্কিন গোয়েন্দা পর্যালোচনা

ইরান যুদ্ধের তথ্য ফাঁস, ৫০ মার্কিন সেনার ‘পলিগ্রাফ’ পরীক্ষা করল ট্রাম্প প্রশাসন

ভারতের কেরালায় সড়ক দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী নিহত

সংশোধিত নতুন বিশ্ব মানচিত্র জাতিসংঘে অনুমোদন, কী পরিবর্তন হলো

মার্কিন সুরক্ষায় হরমুজ পাড়ি দিতে জড়ো হচ্ছে এলএনজি ট্যাংকার

অবৈধ পথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের সময় ৮ বাংলাদেশি আটক

সৌদির কাছে ৫৭৫ কোটি ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র

ইরানের ‘পিকঅ্যাক্স’ পর্বতে হামলার হুমকি দিলেন ট্রাম্প