হোম > বিশ্ব

গাজা নিয়ে নিষ্ক্রিয়তার জন্য আমাদের লজ্জা হওয়া উচিত: ম্যাক্রোঁ

আমার দেশ অনলাইন

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, গাজায় শান্তি অর্জিত হয়েছে—এমন দাবি করা হলেও অবরুদ্ধ এই উপত্যকায় এখনো মানবিক সহায়তা পৌঁছানোর পথ উন্মুক্ত হয়নি। গাজার পরিস্থিতি নিয়ে বিশ্ববাসীর নিষ্ক্রিয়তার জন্য ‘ আমাদের সবার লজ্জা হওয়া উচিত’ বলে মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণে এসব কথা বলেন ফ্রান্সের প্রেসিডেন্ট।

জাতিসংঘের সাধারণ পরিষদে ম্যাক্রোঁ প্রশ্ন রাখেন, গাজা ইস্যুতে আমরা যদি নিষ্ক্রিয় থাকি, তবে আমাদের বিশ্বাসযোগ্যতার মূল্য কী?

গাজার পরিস্থিতিকে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁ ‘লজ্জাজনক’ বলে আখ্যা দেন। তিনি বলেন, ‘আমাদের সবারই লজ্জা হওয়া উচিত।’ এ সময় অধিবেশনে উপস্থিত সবাই তাকে করতালি দিয়ে সাধুবাদ জানান।

জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া বক্তব্যে ম্যাক্রোঁ আরও বলেন, ফিলিস্তিনিদের ‘অস্তিত্বের’ বৈধ অধিকার নিশ্চিত করা ইসরাইলের নিরাপত্তাসহ সামগ্রিক নিরাপত্তা প্রতিষ্ঠার পূর্বশর্ত।

ফরাসি প্রেসিডেন্ট বলেন, ‘যারা দাবি করেন—ইসরাইলের নিরাপত্তার জন্য প্রতিবেশী রাষ্ট্রগুলোর সার্বভৌমত্ব লঙ্ঘন করা প্রয়োজন, তারা আসলে ইসরাইলের নিরাপত্তাকেই দুর্বল করছেন। আজ ও ভবিষ্যতের জন্য তারা ইসরাইলের নিরাপত্তার জন্য হুমকি।’

ম্যাক্রোঁ ভাষণে উল্লেখ করেন, পশ্চিম তীরেও আইন লঙ্ঘনের বিভিন্ন ঘটনা ঘটছে, অথচ সেখানে হামাস কখনোই সক্রিয় ছিল না। তিনি বলেন, আমাদের যা প্রয়োজন তা হলো ফিলিস্তিনিদের বৈধ অধিকারের প্রতি সম্মান প্রদর্শন।

ফিলিস্তিনের স্বীকৃতি ও জাতিসংঘ সংস্কারের দাবি এরদোয়ানের

তরুণদের শুধু সুযোগ নয়, সিদ্ধান্ত গ্রহণের টেবিলেও জায়গা দিতে হবে

এআইয়ের দ্রুত বিকাশের পক্ষে অবস্থান নিয়ে যা বললেন ট্রাম্প

প্রয়োজনীয় সহায়তা ও সুরক্ষার অভাবে গাজা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে

জাতিসংঘের ভাষণে ইরানকে ‌‘নরকে’ পাঠানোর হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

প্রায় ১০০ শতাংশ ভোট পেয়ে পঞ্চমবার চেচনিয়ার নেতা রমজান কাদিরভ

নতুন করে এবার যে দেশকে স্থায়ী সদস্য করার আহ্বান জাতিসংঘ মহাসচিবের

যুক্তরাষ্ট্র আগের যেকোনো সময়ের চেয়ে শক্তিশালী: ট্রাম্প

গাজায় নেতানিয়াহু সরকারের গণহত্যার ক্ষত থাকবে প্রজন্মের পর প্রজন্ম

হরমুজ এখন যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা