হোম > বিশ্ব

কুয়েতে মদ্যপানে ২৩ জনের মৃত্যু, বাংলাদেশিসহ ৬৭ জন গ্রেপ্তার

আতিকুর রহমান নগরী

ছবি: জেরুজালেম পোস্ট

কুয়েতে মদ্যপানে ২৩ জনের মৃত্যুর ঘটনায় ৬৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা স্থানীয়ভাবে মদ উৎপাদন ও বিতরণে জড়িত ছিলেন বলে জানিয়েছে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অপরাধী এই চক্রের প্রধান একজন বাংলাদেশি নাগরিক। তাকেও গ্রেপ্তার করা হয়েছে। খবর আল জাজিরার।

শনিবার রাতে সামাজিকমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মন্ত্রণালয় জানিয়েছে, তারা ১০টি মদ তৈরির কারখানা জব্দ করেছে। এগুলোর মধ্যে চারটি কারখানার উৎপাদন বন্ধ ছিলো।

অপরাধী দলের একজন নেপালি সদস্য কর্তৃপক্ষকে জানিয়েছেন, কীভাবে মিথানল তৈরি এবং বিক্রি করা হত।

মুসলিম দেশ কুয়েতে অ্যালকোহলযুক্ত পানীয় আমদানি বা অভ্যন্তরীণ উৎপাদন নিষিদ্ধ। তবে কিছু গোপন স্থানে অবৈধভাবে মদ তৈরি করা হয়। এসব কারখানায় তদারকি বা সুরক্ষা মানদণ্ড মেনে চলা হয়না; যা ভোক্তাদের বিষক্রিয়ার ঝুঁকির মুখে ফেলে।

বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, দূষিত পানীয়ের সাথে মিথানলের বিষক্রিয়ায় অসুস্থ্য হয়ে পড়েন ১৬০ জন। এরমধ্যে ২৩ জন মারা গেছেন, যাদের বেশিরভাগই এশীয় নাগরিক।

মন্ত্রণালয় জানিয়েছে, অসুস্থ্য কমপক্ষে ৫১ জনের জরুরি কিডনি ডায়ালাইসিস প্রয়োজন এবং ৩১ জনকে ভেন্টিলেশনে রাখা দরকার।

কুয়েতে অবস্থিত ভারতীয় দূতাবাস জানিয়েছে, গত কয়েক দিনে কুয়েতে প্রায় ৪০ জন ভারতীয় নাগরিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তবে তাদের কারণ নির্দিষ্ট করে বলা হয়নি।

মিথানল একটি বিষাক্ত বর্ণহীন অ্যালকোহল যা শিল্প ও গৃহস্থালীর পণ্যে ব্যবহৃত হয়। এতে বিষক্রিয়ার লক্ষণগুলো সাধারণত দেরিতে দেখা যায়। লক্ষণগুলোর মধ্যে রয়েছে বমি বমি ভাব, বমি, পেটে ব্যথা, হাইপারভেন্টিলেশন এবং শ্বাসকষ্ট।

প্রতি বছর হাজার হাজার মানুষ মিথানলের বিষক্রিয়ায় আক্রান্ত হয় বলে জানা গেছে, বিশেষ করে এশিয়ায়।

আরএ

ইরানে আগ্রাসনের মধ্যেই ফিলিস্তিনিদের ওপর চলছে ইসরাইলি নিপীড়ন

ইসরাইলের কাছে জরুরি ভিত্তিতে অস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

সৌদি প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে পাকিস্তানি সেনাপ্রধানের বৈঠক, কী কথা হলো

ইরানে এযাবৎকালের বৃহত্তম বোমাবর্ষণ হবে আজ: মার্কিন অর্থমন্ত্রী

তেলক্ষেত্র ও বিমানঘাঁটিতে হামলা ঠেকানোর দাবি সৌদির

ইসরাইলে ইরানের নতুন দফা ক্ষেপণাস্ত্র হামলা

তেহরানে বিমানবন্দরে বড় হামলা, উড়োজাহাজে আগুন

ইসরাইলে টানা ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান, লক্ষ্য প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল করা

যুক্তরাষ্ট্র–ইসরাইলের হামলা নিয়ে জাতিসংঘের ভূমিকার সমালোচনা ইরানের

নেতানিয়াহুর সঙ্গে আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ