হোম > বিশ্ব

ইরানের দিকে তাক করা আছে ১০০০ ক্ষেপণাস্ত্র: ট্রাম্প

আমার দেশ অনলাইন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের দিকে ১ হাজার ক্ষেপণাস্ত্র তাক করে প্রস্তুত রাখা হয়েছে। ইরান তাকে হত্যার চেষ্টা করলে আরো হাজার হাজার ক্ষেপণাস্ত্র ছোড়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। নিজ সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, তাকে হত্যা করা হলে যুক্তরাষ্ট্র ইরানকে সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন করে দেবে।

ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ‘ইসলামিক প্রজাতন্ত্র ইরানের দিকে তাক করে ১ হাজার ক্ষেপণাস্ত্র প্রস্তুত রাখা হয়েছে। আরো হাজার হাজার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হবে, যদি ইরান সরকার বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে দেওয়া তাদের হুমকি অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট অর্থাৎ আমাকে হত্যা করে বা হত্যার চেষ্টা করে!’

তিনি আরো বলেন, ‘ইতোমধ্যেই আদেশ দেওয়া হয়েছে। মার্কিন সামরিক বাহিনী ইরানের পুরো এলাকাকে সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন ও ধ্বংস করে দিতে প্রস্তুত, ইচ্ছুক ও সক্ষম।’

এর আগে শুক্রবার নিউ ইয়র্ক পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ইরান অনেক দিন ধরেই তাকে হত্যা করতে চাইছে।

সূত্র: আলজাজিরা

আরএ

আমিরাতে আয়রন ডোম ব্যাটারি মোতায়েনের কথা নিশ্চিত করল ইসরাইল

দীর্ঘদিন পর জনসম্মুখে ইরানের বিপ্লবী গার্ডের প্রধান

ইসরাইলের কারাগারে ৪০ বছর কাটানো ফিলিস্তিনির মৃত্যু

আরাগচির সঙ্গে হামাস-হিজবুল্লাহর বৈঠক, ইসরাইলকে উচিত শিক্ষা দেওয়ার হুঁশিয়ারি

হরমুজ ইরানের কাছে ‘পারমাণবিক অস্ত্রের’ সমান: মেদভেদেভ

খামেনির জানাজায় শুধু মেট্রোতেই এলেন ৭০ লাখ মানুষ

হামাসের এত সামর্থ্য বুঝতে পারেনি ইসরাইল, প্রতিবেদনে ব্যর্থতার লজ্জা

ইরানের পরমাণু শক্তি অক্ষত আছে, বলছেন ইসরাইলি গোয়েন্দারা

ইয়েমেনে সৌদি জোটের হুমকি উড়িয়ে দিল আনসারুল্লাহ

আমেরিকা স্বর্ণযুগে প্রবেশ করেছে, দাবি ট্রাম্পের