হোম > বিশ্ব

হাঙ্গেরিকে রাশিয়া থেকে তেল কেনার সুযোগ দিলেন ট্রাম্প

আতিকুর রহমান নগরী

ছবি: বিবিসি

রাশিয়ার তেল ও গ্যাস ক্রয়ে নিষেধাজ্ঞা থেকে হাঙ্গেরিকে ছাড় দিয়েছে যুক্তরাষ্ট্র। এরফলে রাশিয়া থেকে তেল-গ্যাস কেনা চালিয়ে যেতে পারবে হাঙ্গেরি। শুক্রবার হোয়াইট হাউজে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর আরবানের সঙ্গে বৈঠকে একথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর সিএনএনের।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, এক বছর রাশিয়া থেকে তেল-গ্যাস কেনার সুযোগ পাবে হাঙ্গেরি। কারণ হিসেবে তিনি বলেন, ‘অন্যান্য অঞ্চল থেকে তেল ও গ্যাস পাওয়া হাঙ্গেরির পক্ষে খুবই কঠিন। তাই তাদেরকে সুযোগ দেয়ার কথা বিবেচনা করা হচ্ছে।

তেল ও গ্যাস কেনা অব্যাহত রাখায় ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর ব্যাপক সমালোচনা করে আসছেন ট্রাম্প। তার দাবি, রাশিয়া থেকে তেল কেনার মাধ্যমে ইউক্রেনে যুদ্ধ চালাতে মস্কোকে সহায়তা করছে ইউরোপীয় দেশগুলো।

হাঙ্গেরি অন্য যেকোনো ইইউ দেশের তুলনায় বেশি রাশিয়ান তেল ও গ্যাস কিনে। তারপরও হোয়াইট হাউজে হাঙ্গেরির প্রধানমন্ত্রী আরবানের ভূয়সী প্রশংসা করেন ট্রাম্প। তিনি দাবি করেন, স্থলবেষ্টিত হওয়ায় হাঙ্গেরির জন্য রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করা কঠিন।

বৈঠকের পর এক মার্কিন কর্মকর্তা সিএনএনকে বলেন, হাঙ্গেরিকে এক বছরের জন্য ছাড় দেয়া হয়েছে।

গত মাসে রাশিয়ার দুটি বৃহত্তম তেল কোম্পানির ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র।

বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প যদি তার মিত্রদের কিছুটা শিথিলতা দেখান, তাহলে অন্যরা মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে উৎসাহিত হবে।

ইরানের ‘পিকঅ্যাক্স’ পর্বতে হামলার হুমকি দিলেন ট্রাম্প

বাবরির পর এবার মথুরা-বৃন্দাবনে শাহী মসজিদ ভেঙে মন্দির চত্বর, ঘোষণা যোগী আদিত্যনাথের

হরমুজে অচলাবস্থা ভাঙতে মরিয়া যুক্তরাষ্ট্র, নিয়ন্ত্রণ ধরে রাখতে চায় ইরান

মালদ্বীপে ভারতীয় সেনা থাকবে না, সাদা পোশাকেও নয়: মুইজ্জু

টানা বৃষ্টিতে চীনে বাঁধ ভেঙে বিপর্যয়, ধসে পড়েছে শতাধিক বাড়ি

ফিলিস্তিনিদের সমর্থন দেয়ায় ধর্মযাজকের বাড়িতে ব্রিটিশ পুলিশের অভিযান

ভারতে বিমানের টয়লেটে ‘বোমা রয়েছে’ চিরকুট, আতঙ্কে নামিয়ে নেওয়া হলো সব যাত্রী

ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞায় ইইউর অবস্থান নিয়ে ধোঁয়াশা

সিজেপি সদস্যের বাবার ওপর হামলা, অভিযুক্তকে ছেড়ে দেওয়ায় পুলিশের বিরুদ্ধে প্রশ্ন

নেপাল-তিব্বতে মৃত বেড়ে ১৩১৮, নিখোঁজ ৫৬১৪