হোম > বিশ্ব

গাজা শান্তি বোর্ডের প্রথম বৈঠক কবে, যা জানা গেল

আমার দেশ অনলাইন

আগামী ১৯ ফেব্রুয়ারি গাজা শান্তির বোর্ডের প্রথম বৈঠক আয়োজনের পরিকল্পনা করছে হোয়াইট হাউস। শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, বৈঠকে গাজা পুনর্গঠনের জন্য তহবিল সংগ্রহের চেষ্টা করা হবে।

তবে এই বৈঠকের পরিকল্পনা প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং তা পরিবর্তন হতে পারে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। হোয়াইট হাউস ও মার্কিন পররাষ্ট্র দপ্তর এ বিষয়ে কোনো প্রশ্নের তাৎক্ষণিকভাবে কোনো জবাব দেয়নি।

এর আগে গাজার জন্য শান্তি বোর্ডের প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর নাম ঘোষণা করেন ট্রাম্প প্রশাসন।

হোয়াইট হাউজের দেওয়া বিবৃতিতে জানানো হয়, ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক দূত স্টিভ উইটকফ এবং প্রেসিডেন্ট জামাতা জ্যারেড কুশনার এতে প্রতিষ্ঠাতা নির্বাহী সদস্য থাকবেন। ট্রাম্প এই বোর্ডের চেয়ারম্যান হিসেবে থাকবেন।

সাময়িকভাবে গাজা পরিচালনার বিষয়টির তত্ত্বাবধান এবং এর পুনর্গঠন কার্যক্রমের ব্যবস্থাপনা করবে এই বোর্ড। একটি বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান মার্ক রোয়ান, বিশ্বব্যাংকের প্রধান অজয় বাঙগা এবং যুক্তরাষ্ট্রের নিরাপত্তা উপদেষ্টা রবার্ট গ্যাব্রিয়েলও এই নির্বাহী বোর্ডে থাকবেন। হোয়াইট হাউজ জানায়, বোর্ডের প্রতিটি সদস্যের জন্য গাজাকে স্থিতিশীল করা ও দীর্ঘমেয়াদি সাফল্যের জন্য একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকবে।

সূত্র: জিও নিউজ

আরএ

‘ট্রাম্পের সভ্যতা-সম্মান কোনোটাই নেই’

নেতানিয়াহু জানেন আসল ‘বস’ কে: ট্রাম্প

খামেনির শেষ বিদায় অনুষ্ঠানে তেহরানে জনস্রোত

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ৩ হাজার

খামেনির প্রতি ইরানিদের ভালোবাসা দেখে বিস্মিত ট্রাম্প

কার্যালয়ে তালা দিতে পারবেন, কিন্তু মানুষের হৃদয়ে নয়: মমতা

খামেনির জানাজায় ইমামতির তালিকা প্রকাশ করল ইরান

ইসরাইলের যুদ্ধবাজ সরকারকে আর রক্তপাতের সুযোগ দেওয়া যাবে না: এরদোয়ান

ইসরাইলবিরোধী মামদানি মার্কিন সমাজে যেভাবে প্রভাব বলয় তৈরি করলেন

গাজায় ৪৮ ঘণ্টায় ইসরাইলি হামলায় নিহত ৭