হোম > বিশ্ব

আমার আন্তর্জাতিক আইনের প্রয়োজন নেই: ট্রাম্প

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার আন্তর্জাতিক আইন মেনে চলার কোনো প্রয়োজন নেই। তার অনুসৃত আগ্রাসী বৈদেশিক নীতির ক্ষেত্রে আন্তর্জাতিক আইন মানার প্রয়োজন তিনি অনুভব করেন না। মার্কিন বাহিনী ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহণের পর নিউইয়র্ক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

ট্রাম্প বলেন, ‘আমার আন্তর্জাতিক আইনের প্রয়োজন নেই। আমি মানুষকে আঘাত করতে চাই না।’

আন্তর্জাতিক আইন মেনে চলার প্রয়োজন আছে কি না, জানতে চাইলে ট্রাম্প বলেন, তার কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করবে কেবল তার ‘নিজস্ব নৈতিকতা’। আন্তর্জাতিক আইন মানা না মানার বিষয়টি তার নিজস্ব সংজ্ঞার ওপর নির্ভর করে।

গত শনিবার ভোরে ভেনেজুয়েলায় সামরিক হামলা চালায় যুক্তরাষ্ট্র। দেশটির রাজধানী কারাকাস ও বিভিন্ন সামরিক ঘাঁটিতে বিস্ফোরণের খবর পাওয়া যায়। অভিযানের একপর্যায়ে মার্কিন সেনারা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে দেশ থেকে সরিয়ে নেয়। সমালোচকদের মতে, এ পদক্ষেপ জাতিসংঘ সনদের স্পষ্ট লঙ্ঘন, যেখানে কোনো রাষ্ট্রের আঞ্চলিক অখণ্ডতা ও রাজনৈতিক স্বাধীনতার বিরুদ্ধে বলপ্রয়োগ নিষিদ্ধ করা হয়েছে।

হামলার পর ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা পরিচালনা করবে এবং দেশটির বিপুল তেলসম্পদ কাজে লাগাবে। যদিও হোয়াইট হাউস বলছে, তারা অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের সঙ্গে সহযোগিতা করবে। তবে একই সঙ্গে জানানো হয় যে ওয়াশিংটন দেশটির নীতিনির্ধারণে প্রভাব খাটাবে। ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, মার্কিন নির্দেশনা না মানলে দ্বিতীয় দফা সামরিক হামলা চালানো হতে পারে।

সূত্র: আল জাজিরা

আরএ/এসআই

বিক্ষোভ কর্মসূচি থেকে নেহা বোরা আটক

দিল্লি পুলিশের হাতে মমতা বন্দ্যোপাধ্যায় আটক

ব্যারিকেড সরিয়ে এগোচ্ছে মিছিল, থমথমে দিল্লি

সিজেপির শীর্ষ নেতারা আটক, দিল্লি আন্দোলনের নেতৃত্ব গেল দ্বিতীয় সারিতে

‘বাবরি মসজিদ’ নির্মাণ শেষ করে ভারত ছেড়ে যাওয়ার ঘোষণা হুমায়ুন কবীরের

বিক্ষোভে যাওয়ার পথে আটক মহাত্মা গান্ধীর প্রপৌত্র

ককরোচ পার্টির শীর্ষ নেতাদের কোথায় রেখেছে পুলিশ, যা জানা গেল

আটকের সময় ককরোচ-প্রধানের স্লোগান—ইনকিলাব জিন্দাবাদ

ককরোচদের আটক করে ছত্রশাল স্টেডিয়ামে নিচ্ছে দিল্লি পুলিশ

ইমরান খান ইস্যুতে রোববার সোয়াবিতে সমাবেশ ডেকেছেন পিটিআই নেতা সোহেল আফ্রিদি