হোম > বিশ্ব

তুরস্কে আইএসআইএসের ৮৫ সদস্য গ্রেপ্তার

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

ছবি: বার্তা সংস্থা আনাদোলু

সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএসের সন্দেহভাজন ৮৫ সদস্যকে গ্রেপ্তার করেছে তুরস্ক। শুক্রবার তুরস্কের পূর্বাঞ্চলে সন্ত্রাসবিরোধী আলাদা অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে দেশটির নিরাপত্তা বাহিনী।

দক্ষিণ-পূর্ব প্রদেশ সানলিউরফায় সামাজিক মাধ্যমে আইএসআইএসের প্রশংসা করে পোস্ট দেওয়ার অভিযোগে আটজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পূর্বাঞ্চলীয় প্রদেশ আগ্রিতে আইএসআইএসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১০ জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করে পুলিশ। তল্লাশি চালিয়ে নিষিদ্ধ বই ও ডিজিটাল সরঞ্জাম জব্দ করেছে নিরাপত্তা বাহিনী। এছাড়া ৬৭ জনকে গ্রেপ্তার করে ইস্তাম্বুলের প্রধান পাবলিক প্রসিকিউটরের অফিস।

এদিকে, দেশের জন্য হুমকি বলে প্রমাণিত হওয়ায় আরো ৩২ জনকে প্রত্যাবাসন কেন্দ্রে হস্তান্তর করা হয়েছে। কর্তৃপক্ষ চক্রের একজন নেতাকে শনাক্ত করেছে, যিনি অবৈধ ক্লাস এবং সমর্থক নিয়োগের জন্য প্রচারণা চালান বলে অভিযোগ রয়েছে।

গত ২৯ ডিসেম্বর সন্ত্রাসী হামলায় তিন পুলিশ কর্মকর্তা নিহত হওয়ার পর সন্ত্রাসবিরোধী অভিযান জোরদার করেছে তুরস্ক।

এসআই

পাকিস্তানে আধাসামরিক বাহিনীর সদরদপ্তরে হামলা, নিহত ৭

চুক্তি নয়, আগে লেবানন থেকে ইসরাইলি সেনা প্রত্যাহার করুন

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১,৪৩০

লেবানন চুক্তিকে যেভাবে দেখছে নেতানিয়াহু

ভেনেজুয়েলার ভূমিকম্পে ৫১ হাজার নিখোঁজ, ক্ষীণ হচ্ছে জীবিত উদ্ধারের আশা

পরীক্ষায় নকলে যেভাবে সাহায্য করছে এআই স্মার্ট গ্লাস, ব্যবহারের শীর্ষে এশিয়া

আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প, কাঁপল ভারত-পাকিস্তানও

আসন্ন নির্বাচন নেতানিয়াহুর রাজনৈতিক জীবনের ইতি ঘটাতে পারে

গাজা ইস্যুতে মোদির নীরবতা নিয়ে কঠোর সমালোচনায় সোনিয়া গান্ধী

সংযুক্ত আরব আমিরাতের বন্দর থেকে ইরানে পণ্য খালাস আবার শুরু