হোম > বিশ্ব

থাইল্যান্ড-কম্বোডিয়ার মধ্যে ভয়াবহ সংঘর্ষ, ১১ জনের মৃত্যু

আতিকুর রহমান নগরী

সীমান্ত বিরোধের জেরে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে সশস্ত্র সংঘর্ষ শুরু হয়েছে। বৃহস্পতিবার দেশ দু'টির সামরিক বাহিনী জানিয়েছে, পূর্বাঞ্চলীয় সীমান্তবর্তী বিরোধপূর্ণ এলাকায় উভয়পক্ষের মধ্যে তীব্র গোলাগুলি হয়েছে। খবর আল জাজিরার।

থাইল্যান্ডের সেনাবাহিনী জানিয়েছে, থাই-কম্বোডিয়া সীমান্তজুড়ে অন্তত তিনটি প্রদেশের ১১ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। রয়্যাল থাই আর্মির তথ্য অনুযায়ী, সিসাকেট ছয়জন, সুরিন প্রদেশে দুইজন এবং উবন রাতচাথানি প্রদেশে একজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ১৪ জন।

এই ঘটনার কম্বোডিয়ার সাথে থাকা নিজেদের সব সীমান্ত বন্ধ করে দেয়ার ঘোষণা দিয়েছে থাইল্যান্ড। দেশটির একজন সামরিক কর্মকর্তা সম্প্রতি ঘোষণা করেছেন।

এদিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে সংঘর্ষ বন্ধে ‘জরুরি বৈঠক’ আহ্বানের অনুরোধ জানিয়েছে কম্বোডিয়া। দেশটির প্রধানমন্ত্রী হুন মানেট বৃহস্পতিবার পরিষদের সভাপতি আসিম ইফতিখার আহমেদকে দেয়া চিঠিতে লিখেছেন, থাইল্যান্ডের সাম্প্রতিক আগ্রাসন এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকিস্বরূপ, আমি আপনাকে থাইল্যান্ডের আগ্রাসন বন্ধ করার জন্য নিরাপত্তা পরিষদের একটি জরুরি বৈঠক আহ্বান করার জন্য আন্তরিকভাবে অনুরোধ করছি।

অপর এক বিবৃতিতে কম্বোডিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে যে তারা ‘থাইল্যান্ডের এই বেপরোয়া এবং শত্রুতাপূর্ণ কাজের তীব্র নিন্দা জানাচ্ছে।’

কম্বোডিয়া বলেছে যে থাই সেনারা বৃহস্পতিবার সকালে ‘সীমান্ত এলাকায় কম্বোডিয়ার অবস্থানগুলোতে বিনা উস্কানিতে, পূর্বপরিকল্পিত এবং ইচ্ছাকৃতভাবে আক্রমণ চালিয়েছে।’

বিবৃতিতে থাইল্যান্ডকে শত্রুতা বন্ধ করতে এবং আরো উস্কানি থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

আরএ

রুশ পররাষ্ট্রমন্ত্রীর পর তেহরান সফরে পাকিস্তানের সেনাপ্রধান

রিয়াদের বাসিন্দাদের ফোনে বিমান হামলার হুমকির সতর্কতা

বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল

এল-সাইদের ধর্মবিশ্বাসে আক্রমণ রিপাবলিকানদের, উত্তপ্ত টাউন হল

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের প্রত্যাশা কি অতিরিক্ত বেশি

ইসরাইলের সঙ্গে মিলে কি ইরানে নতুন হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র

কলম্বিয়ায় অবৈধ স্বর্ণখনি ধসে নিহত ১৪, নিখোঁজ ১৫

ইসরাইলে সাত বছরে ষষ্ঠ নির্বাচন, কপাল পুড়তে পারে নেতানিয়াহুর

যুক্তরাষ্ট্রে স্কুলে ভর্তিতে জাতিগত বৈষম্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

সুদানে ড্রোন হামলায় কয়েক দিনে ১৬০ জনের বেশি নিহত