হোম > বিশ্ব

মরক্কোর কাছে নৌকা ডুবে ৮০ অভিবাসীর প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক

অবৈধভাবে ইউরোপ যেতে পাড়ি দিতে হয় আটলান্টিক মহাসাগর। আর এই মহাসাগর পাড়ি দিতে গিয়েই নৌকা ডুবে প্রাণ হারিয়েছেন ৮০ অভিবাসনপ্রত্যাশী, যাদের মধ্যে ৪৪ জন পাকিস্তানের নাগরিক।

অভিবাসীদের অধিকার নিয়ে কাজ করা সংস্থা ওয়াকিং বর্ডারস ও ভুক্তভোগীদের পরিবারের বরাতে এক প্রতিবেদনে বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডন।

ওয়াকিং বর্ডারস জানিয়েছে, ২ জানুয়ারি ৮৬ অভিবাসী নিয়ে একটি নৌকা পশ্চিম আফ্রিকার দেশ মৌরিতানিয়া থেকে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে যাওয়ার চেষ্টা করে। নৌকাটি মরক্কোর কাছে পৌঁছালে বুধবার তা ডুবে যায়। দুর্ঘটনার পর ৩৬ জনকে জীবিত উদ্ধার করেছে মরক্কো কর্তৃপক্ষ, বাকিরা ডুবে যায়। প্রতিবেদনে আরও বলা হয়েছে, নৌকাটি ১৩ দিন ধরে সমুদ্রে আটকে পড়ে ছিল। তবে অভিবাসীদের মৃত্যুর কারণ কী, তা স্পষ্ট নয়। তবে এক এক্স পোস্টে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ৮০ যাত্রী বহনকারী নৌকাটি পশ্চিম সাহারার বিতর্কিত অঞ্চলের উপকূলে ডুবে গেছে। পোস্টে আরও বলা হয়েছে, ‘পাকিস্তানিসহ বেশ কয়েকজন বেঁচে যাওয়া ব্যক্তি দাখলার কাছে একটি শিবিরে আটকে আছেন। রাবাতে পাকিস্তানি দূতাবাস স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছে। এছাড়া পাকিস্তানি নাগরিকদের প্রয়োজনীয় সহায়তা দিতে দূতাবাসের একটি দল দাখলায় পাঠানো হয়েছে। এদিকে মানব পাচারের মতো জঘন্য কাজের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

তবে ভুক্তভোগীদের পরিবার জানিয়েছে, তাদের স্বজনেরা নির্যাতনের কারণে মারা গেছেন। কিন্তু এ নির্যাতনের জন্য তারা কাকে দায়ী করছেন, তা স্পষ্ট নয়।

ওয়াকিং বর্ডারসের মতে, ২০২৪ সালে স্পেনে পৌঁছানোর চেষ্টা করে প্রাণ হারিয়েছে ১০ হাজার ৪৫৭ অভিবাসী। অর্থাৎ প্রতিদিন ৩০ জন মারা গেছেন, যাদের বেশিরভাগই মৌরিতানিয়া ও সেনেগালের মতো পশ্চিম আফ্রিকার দেশগুলো থেকে ক্যানারি দ্বীপপুঞ্জে আটলান্টিক পথ অতিক্রমের চেষ্টা করেছে।

হিজবুল্লাহ-সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

দেশে ফিরতে বাধা দিচ্ছে ভেনেজুয়েলা সরকার : মাচাদো

দুই সপ্তাহে ৪০ মিলিয়ন ব্যারেল তেল রপ্তানি ইরানের

দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক

হরমুজের ওপর সার্বভৌম অধিকার ছাড়বে না ইরান: গালিবাফ

ইসরাইলের গণহত্যায় যুক্তরাষ্ট্রের এক পয়সাও খরচ করা উচিত নয়

বৈঠকে বসতে ইরানের অস্বীকৃতি দরকষাকষির কৌশল: ভ্যান্স

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৯৪৩

ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরাইলে মার্কিন নাগরিক গ্রেপ্তার

ভারতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৮, আহত ২২