হোম > বিশ্ব

তামিলনাড়ুতে পুনর্নির্বাচনের দাবি, বিজয়ের সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা

আমার দেশ অনলাইন

ভারতের তামিলনাড়ুতে পুনর্নির্বাচনের আহ্বান জানিয়েছেন প্রযুক্তি প্রতিষ্ঠান জোহোর সহপ্রতিষ্ঠাতা শ্রীধর ভেম্বু। তার দাবি, বিধানসভা নির্বাচনে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন নেই অভিনেতা-রাজনীতিবিদ বিজয়ের দল তামিলগা ভেট্রি কাজাগামের।

সামাজিক মাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি বলেন, ‘সংখ্যাগুলো ঠিকঠাক মিলছে না। যেভাবেই সরকার গঠন করা হোক না কেন, তা নানা টানাপোড়েন ও চাপের কারণে অস্থিতিশীল হওয়ার আশঙ্কা রয়েছে।’

তিনি বলেন, ‘নতুন নির্বাচনসহ রাষ্ট্রপতি শাসনই সর্বোত্তম পন্থা হতে পারে। তবে এবার ‘ভোটের জন্য নগদ টাকা নয়’ এই নীতি খুব কঠোরভাবে প্রয়োগ করতে হবে। তখন আমরা দেখতে পাব প্রকৃত ভোট কার পক্ষে রয়েছে।’

ভেম্বু আরো বলেন, ‘আমার মনে হয়, বিজয় বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফিরে আসবেন। ডিএমকে ও এআইএডিএমকে যদি তা ঠেকাতে চায়, তাহলে তারা একসঙ্গে লড়ুক। বিজেপিরও একা নির্বাচন করা উচিত, আসন শূন্য হলেও। তামিলনাড়ুতে বিজেপির নতুনভাবে শুরু করার সময় এসেছে।’

মাত্র দুই বছর আগে গঠিত বিজয়ের দল টিভিকে গত ২৩ এপ্রিলের বিধানসভা নির্বাচনে ২৩৪ আসনের মধ্যে ১০৮টিতে জয় পায়। তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১১৮ আসনের সংখ্যাগরিষ্ঠতা থেকে দলটি এখনো ১০ আসন পিছিয়ে রয়েছে।

সূত্র: এনডিটিভি

আরএ

নেপালে ১০৫ ভারতীয় নিখোঁজ

ইরান যুদ্ধের ধাক্কায় দুবাই বিমানবন্দরে যাত্রী কমেছে ৩১ শতাংশ

নিউইয়র্কে মোহন ভগবতের অনুষ্ঠান চাই না : জোহরান মামদানি

চীনমুখী হচ্ছে মালয়েশিয়া

ইসরাইলকে স্বীকৃতির শর্তে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি করবেন ট্রাম্প

সব ধরনের ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালি থেকে সব মাইন সরানো হয়েছে, দাবি ট্রাম্পের

টিকটককে ৩০ মিলিয়ন ডলার জরিমানা করল ব্রাজিল

ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা, বিপদে মধ্যপ্রাচ্যের মার্কিন মিত্ররা

উচ্ছেদের আশঙ্কায় ইছামতি পাড়ের মানুষ