হোম > বিশ্ব

ইসরাইলের হামলার আগেই কাতারকে সতর্ক করা হয়েছে: যুক্তরাষ্ট্র

আতিকুর রহমান নগরী

ছবি: সংগৃহীত

কাতারে ইসরাইলের হামলার আগে কাতারকে জানানো হয়েছিল বলে দাবি করেছে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসন। স্থানীয় সময় মঙ্গলবার এক বিবৃতিতে একথা জানায় হোয়াইট হাউজ। দোহায় ইসরাইলের হামলার কয়েক ঘণ্টা পর এ বিবৃতি দেওয়া হয়। খবর আল জাজিরার।

মঙ্গলবার দোহায় গাজা যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলাকালে হামাসের আলোচকদের লক্ষ্য করে হামলা চালায় ইসরাইল। আলোচনায় মধ্যস্ততা করছে কাতার।

হোয়াইট হাউজের মুখপাত্র ক্যারোলিন লিভিট সাংবাদিকদের বলেন, ‘মার্কিন সেনাবাহিনী ট্রাম্প প্রশাসনকে জানিয়েছে যে ইসরাইল হামাসের ওপর আক্রমণ করতে যাচ্ছে, যা দুর্ভাগ্যবশত কাতারের রাজধানী দোহার একটি অংশে অবস্থিত।’

লিভিট আরো বলেন, ট্রাম্প তার বিশেষ দূত স্টিভ উইটকফকে ‘আসন্ন আক্রমণ সম্পর্কে কাতারকে অবহিত করার নির্দেশ দিয়েছিলেন।

তবে যুক্তদরাষ্ট্রের এমন দাবি অস্বীকার করেছে কাতার। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র মাজেদ আল-আনসারী বলেছেন, ‘তাদেরকে আগে থেকে হামলার বিষয়ে অবহিত করা হয়েছিল- এই দাবি সম্পূর্ণ মিথ্যা।’

সামাজিকমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, ‘দোহায় ইসরাইলি হামলার পর যখন বিস্ফোরণের শব্দ হচ্ছিল ঠিক সেসময় একজন মার্কিন কর্মকর্তার কাছ থেকে ফোন এসেছিল।’

কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি জানিয়েছেন, হামলার ১০ মিনিট পরে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ফোন আসে। তিনি এ হামলাকে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ হিসাবে বর্ণনা করেছেন।

হামাস জানায়, হামলা তাদের পাঁচ সদস্য নিহত হয়েছেন।

আরএ

সর্বোচ্চ নেতা সম্পূর্ণ সুস্থ আছেন, কোনো সমস্যা নেই: ইরান

মধ্যপ্রাচ্য সংঘাতে নিহতের সংখ্যা ২২০০ ছাড়ালো

মধ্যপ্রাচ্যে ইসরাইল গণহত্যার দিকে এগোচ্ছে: তুরস্ক

জ্বালানি স্থাপনায় হামলা হলে জবাব দেবে ইরান: আরাগচি

ইরান ও লেবানন থেকে ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা

যুক্তরাষ্ট্রের তদন্তে ‘অতি উৎপাদন’ ও ‘জোরপূর্বক শ্রম’, আলোচনায় বাংলাদেশ কেন

ইরানের হামলায় মার্কিন বাহিনীর ৫ বিমান ক্ষতিগ্রস্ত

মার্কিন ব্যাংকে হামলা যুক্তরাষ্ট্রের হামলার প্রতিশোধ: ইরান

হরমুজ প্রণালিতে ‘ভয়াবহ বোমা হামলা’ চালানোর হুমকি ট্রাম্পের

ফয়সালকে পালাতে সহায়তাকারী সাংমা জিজ্ঞাসাবাদে যা জানালেন