হোম > বিশ্ব

ভারতে ‘ভেজাল মদ’ পানে ৯ জনের মৃত্যু

আমার দেশ অনলাইন

ছবি: ইন্ডিয়া টুডে

ভারতের মধ্যপ্রদেশের সাগর জেলায় ভেজাল মদ পান করে নয়জনের মৃত্যু হয়েছে। শনিবার রাতে ঘুঘর, নওরাজ, বারাজসহ আশপাশের এলাকার বাসিন্দারা মদ পান করে অসুস্থ হয়ে পড়েন। পরে স্বজনরা তাদের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

বিষাক্ত মদ পানের সন্দেহ করা হলেও মৃত্যুর কারণ এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি প্রশাসন। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। ঘটনার তদন্তে পুলিশ আক্রান্ত পরিবার ও স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করছে। নিহতরা যে মদ পান করেছিলেন, সেটিও পরীক্ষা করা হবে। একই সঙ্গে মদগুলো কোথা থেকে এসেছে, তা খুঁজে বের করার চেষ্টা চলছে।

ঘটনার পর মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব সংশ্লিষ্ট মন্ত্রী ও কর্মকর্তাদের ঘটনাস্থলে গিয়ে বিস্তারিত তদন্তের নির্দেশ দিয়েছেন। দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি ।

এদিকে, ঘটনাটি অবৈধ বা ভেজাল মদ সরবরাহের সঙ্গে যুক্ত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি পর্যালোচনা করে প্রয়োজনে আরো তথ্য ও সম্ভাব্য হতাহতের বিষয়েও নজর রাখা হচ্ছে।

সূত্র: ইন্ডিয়া টুডে

আরএ

মিত্রদের সঙ্গে নিয়ে ইসরাইলে হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান

অর্থনৈতিক অবরোধে ইরানের চেয়ে যুক্তরাষ্ট্রের ক্ষতিই বেশি: আইআরজিসি

অর্থনৈতিক যুদ্ধ টাস্ক ফোর্স গঠন করল ইরান

কলম্বিয়ায় ড্রোন হামলায় ৩ সেনা নিহত

কুয়েতে ৫২ হাজার ইরানি আতঙ্কে, নতুন অনিশ্চয়তার মুখোমুখি

পাকিস্তানে ভারতীয় মদদপুষ্ট ২১ সন্ত্রাসী নিহত

গাজায় ধ্বংসস্তূপ থেকে ১০০ লাশ উদ্ধার, গণদাফনের প্রস্তুতি

গাজাবাসীর ভবিষ্যৎ নিয়ে নতুন করে শঙ্কা, ফিলিস্তিনিদের উচ্ছেদে অনঢ় ইসরাইল

আসাদের গোপন পরমাণু কর্মসূচির নতুন তথ্য, ৭৩ টন প্রাকৃতিক ইউরেনিয়ামের সন্ধান

ভারতে সার্কিট হাউজে নামাজ পড়ায় রাজনৈতিক নেতার বিরুদ্ধে মামলা