হোম > বিশ্ব

নিউইয়র্কে যুক্তরাষ্ট্র-ইসরাইল-কাতারের গোপন বৈঠক

আতিকুর রহমান নগরী

ছবি: সংগৃহীত

নিউইয়র্কে গোপনে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্র, ইসরাইল ও কাতারের প্রতিনিধিরা। সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, রোববার ত্রিপক্ষীয় এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গাজায় যুদ্ধ বিরতি চুক্তির পর এটি দেশগুলোর মধ্যে সর্বোচ্চ পর্যায়ের বৈঠক। তবে হোয়াইট হাউজের পক্ষ থেকে এ বৈঠকের বিষয়টি নিশ্চিত করা হয়নি।

অ্যাক্সিওস জানায়, বৈঠকের মূল বিষয়বস্তু ছিল সম্পর্ক পুনর্গঠন ও গাজা শান্তি চুক্তি বাস্তবায়ন। হোয়াইট হাউজের দূত স্টিভ উইটকফ এই বৈঠকের আয়োজন করেন। ইসরাইলের গোয়েন্দা বাহিনী মোসাদের প্রধান ডেভিড বার্নিয়া ইসরাইলের প্রতিনিধিত্ব করেন, আর কাতার থেকে অংশ নেন দেশটির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা।

গত ৯ সেপ্টেম্বর দোহায় হামাস নেতাদের লক্ষ্য করে হামলা চালায় ইসরাইল। হামাসের শীর্ষ নেতারা হামলা বেঁচে গেলেও নিহত হন ছয়জন।

এর প্রতিক্রিয়ায়, কাতার ইসরাইল ও হামাসের মধ্যে মধ্যস্থতাকারীর দায়িত্ব থেকে হিসেবে পিছিয়ে যায় এবং আরব দেশগুলো সম্মিলিতভাবে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের নিন্দা জানায়। সেইসঙ্গে কাতারের সঙ্গে সংঘাত বন্ধে ইসরাইলকে চাপ দেয় ট্রাম্প প্রশাসন।

একইমাসের শেষের দিকে, ট্রাম্পের অনুরোধে নেতানিয়াহু হোয়াইট হাউজ থেকে কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানিকে ফোন করে হামলার জন্য ক্ষমা চান।

কাতারীরা তাদের মধ্যস্থতার ভূমিকা পুনরায় শুরু করে, কিন্তু মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি অংশীদার - ইসরাইল এবং কাতারের মধ্যে সম্পর্ক হিমশীতলই থেকে যায়।

দুই দেশের মধ্যে সংকট সমাধানের প্রচেষ্টা হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র পারস্পরিক অভিযোগ সমাধান করা এবং হুমকি প্রতিরোধে একটি ত্রিপক্ষীয় প্রক্রিয়া প্রস্তাব করে যুক্তরাষ্ট্র। রোববারের বৈঠকটি প্রচেষ্টার অংশ বলে ধারণা করা হচ্ছে।

নেতানিয়াহু এরআগে মুসলিম ব্রাদারহুডের প্রতি কাতারের সমর্থন, আল জাজিরার ইসরাইলের প্রতি বৈরিতাপূর্ণ প্রতিবেদন এবং মার্কিন কলেজ ক্যাম্পাসে ইসরাইল-বিরোধী মনোভাবের প্রতি কাতারের কথিত সমর্থন সম্পর্কে অভিযোগ তোলেন।

আরএ

ইরানকে চাপে ফেলেও লক্ষ্য পূরণে ব্যর্থ হচ্ছেন ট্রাম্প

গাজা অভিমুখে ফের ফ্রিডম ফ্লোটিলার যাত্রা শুরু

গাজায় তিন বছরে নিহত ৭৩৪৭০, আহত ১৭৪৫৪০

মাত্র ১৫ মিনিটেই মার্কিন হামলার জবাব দিয়েছে ইরান: জেনারেল আকরামিনিয়া

বলিভিয়ায় সামরিক স্থাপনায় বিস্ফোরণ, নিহত অন্তত ১৫

তুরস্কের বিনিয়োগ ব্যাংক ও দুই সহযোগী প্রতিষ্ঠানে মার্কিন নিষেধাজ্ঞা

যুদ্ধ ইরানকে আরো আত্মবিশ্বাসী করেছে: মার্কিন গোয়েন্দা পর্যালোচনা

ইরান যুদ্ধের তথ্য ফাঁস, ৫০ মার্কিন সেনার ‘পলিগ্রাফ’ পরীক্ষা করল ট্রাম্প প্রশাসন

ভারতের কেরালায় সড়ক দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী নিহত

সংশোধিত নতুন বিশ্ব মানচিত্র জাতিসংঘে অনুমোদন, কী পরিবর্তন হলো