হোম > বিশ্ব

বিশ্ববাজারে কমল তেলের দাম

আল-জাজিরা

ফাইল ছবি

হরমুজ প্রণালি নিয়ে ইরান ও ওমানের আলোচনায় অগ্রগতির খবরে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কিছুটা কমেছে। বিনিয়োগকারীরা আশা করছেন, এই আলোচনা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি শান্তি চুক্তির পথ তৈরি করতে পারে। এর ফলে পাঁচ মাস ধরে চলা সংঘাতের অবসান এবং হরমুজ প্রণালিতে নৌ চলাচল স্বাভাবিক হওয়ার সম্ভাবনাও রয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বৃহস্পতিবার সকাল পর্যন্ত ব্রেন্ট ক্রুড ফিউচার্সের দাম ব্যারেলপ্রতি ৩৭ সেন্ট বা শূন্য দশমিক ৫ শতাংশ কমে ৭৯ দশমিক ৮ ডলারে নেমে আসে।

একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুড ফিউচার্সের দাম ৫৩ সেন্ট বা শূন্য দশমিক ৭ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৭৪ দশমিক ৬৯ ডলারে দাঁড়ায়।

এর আগে বুধবারের লেনদেন শেষে ব্রেন্ট ক্রুডের দাম সামান্য বেড়েছিল। তবে ডব্লিউটিআই ক্রুডের দাম অল্প ব্যবধানে কমে দিনের লেনদেন শেষ করে।

এএম

তরুণদের শুধু সুযোগ নয়, সিদ্ধান্ত গ্রহণের টেবিলেও জায়গা দিতে হবে

এআইয়ের দ্রুত বিকাশের পক্ষে অবস্থান নিয়ে যা বললেন ট্রাম্প

প্রয়োজনীয় সহায়তা ও সুরক্ষার অভাবে গাজা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে

জাতিসংঘের ভাষণে ইরানকে ‌‘নরকে’ পাঠানোর হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

প্রায় ১০০ শতাংশ ভোট পেয়ে পঞ্চমবার চেচনিয়ার নেতা রমজান কাদিরভ

নতুন করে এবার যে দেশকে স্থায়ী সদস্য করার আহ্বান জাতিসংঘ মহাসচিবের

যুক্তরাষ্ট্র আগের যেকোনো সময়ের চেয়ে শক্তিশালী: ট্রাম্প

গাজায় নেতানিয়াহু সরকারের গণহত্যার ক্ষত থাকবে প্রজন্মের পর প্রজন্ম

হরমুজ এখন যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা

যুদ্ধ শেষ করুনÑপুতিনকে ট্রাম্প