হোম > বিশ্ব

মার্কিন কর্মকর্তাদের সৌদি ছাড়ার নির্দেশ

আমার দেশ অনলাইন

নিরাপত্তাঝুঁকির কথা উল্লেখ করে সৌদি আরবে কর্মরত জরুরি নয় এমন মার্কিন সরকারি কর্মী ও তাদের পরিবারের সদস্যদের দেশটি ছাড়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।

সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানায়, ২৩ অক্টোবর ২০২৬ থেকে এই নির্দেশ কার্যকর হয়েছে।

নিরাপত্তাঝুঁকির কারণে অপ্রয়োজনীয় সরকারি কর্মী ও তাদের পরিবারের সদস্যদের সৌদি আরব ছাড়তে বলা হয়েছে।

বিমানবন্দরে হামলার ঘটনার পর সৌদি আরবে কর্মরত মার্কিন সরকারি কর্মীদের দেশটির যেকোনো বিমানবন্দর ব্যবহারের জন্য মিশনপ্রধানের বিশেষ অনুমতি নিতে হবে বলেও জানিয়েছে দূতাবাস।

এ ছাড়া সৌদি আরবে সম্ভাব্য বিমানবন্দরে হামলা, আকাশসীমা বন্ধ, ফ্লাইট বাতিল ও ভ্রমণে বিঘ্ন ঘটার বিষয়ে মার্কিন নাগরিকদের সতর্ক করা হয়েছে। দেশটির বিমানবন্দর ব্যবহার করার সিদ্ধান্ত নিলে তাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে দূতাবাস।

মুষলধারে বৃষ্টিতেও মসজিদুল হারামে নামাজ ও কাবা শরিফ তাওয়াফ অব্যাহত

ট্রাম্পের মাথাব্যথার কারণ কে এই মুসলিম প্রার্থী এল সাইদ

যুদ্ধবিরতির পরও গাজায় গণহত্যা চালিয়েছে ইসরাইল: জাতিসংঘ

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কি বদলে দেবে ওয়াশিংটন-ইসলামাবাদ সম্পর্ক

নেতানিয়াহু যেভাবে ইসরাইলের দীর্ঘতম সময়ের প্রধানমন্ত্রী

নির্বাচনে নেতানিয়াহু হারলে ইসরাইলে কী পরিবর্তন আসবে

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধ থামাতে পারবেন কি পুতিন

নেতানিয়াহুর ক্ষমতা কি থাকছে, সরকার গঠনে কি নির্ধারক হবেন মুসলিমরা

ইথিওপিয়ায় দুর্বৃত্তদের হামলায় ৬০ খ্রিষ্টান নিহত

ব্রাজিলের নির্বাচনে লুলার জয়ে আনোয়ার ইব্রাহিমের অভিনন্দন