হোম > বিশ্ব

হামলায় ভারতের সংশ্লিষ্টতা, প্রমাণ দেবে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। ছবি: সংগৃহীত

পাকিস্তানে সক্রিয় দুটি সন্ত্রাসী সংগঠন ভারতের হয়ে কাজ করছে এবং এর প্রমাণ হিসেবে বেলুচিস্তানের খুজদার জেলায় একটি স্কুলবাসে বোমা হামলার সঙ্গে নয়াদিল্লির সংশ্লিষ্টতার সবধরনের তথ্য-উপাত্ত হাজির করা হবে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এমন কথা বলেছেন।

পাকিস্তানি সংবাদমাধ্যম ডন জানিয়েছে, বুধবার (২১ মে) খুজদার ক্যান্টনমেন্ট অভিমুখে আসতে থাকা একটি স্কুলবাস কোয়েটা-করাচি হাইওয়ের খুজদার জিরোপয়েন্ট এলাকায় পৌঁছানোর পর এতে বোমা হামলা চালানো হয়। ওই হামলায় তিন শিশুসহ মোট ছয়জন নিহত হয় ও আহত হয় আরও ৪০ জনেরও বেশি লোক। আহতদের মধ্যে বেশিরভাগই শিক্ষার্থী।

পাকিস্তানের সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, ওই হামলায় ১২ জনেরও বেশি গুরুতর আহত হয়ে হাসপাতালে রয়েছেন। কোয়েটায় আহত শিক্ষার্থীদের দেখতে গতকাল সেখানে গিয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির।

তারা জানিয়েছেন, নিরাপত্তা বাহিনী হামলায় জড়িতদের গ্রেপ্তারে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

জিও নিউজের এক অনুষ্ঠানে প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেন, তাদের কাছে প্রমাণ আছে বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) সন্ত্রাসী সংগঠন হিসেবে ভারতের হয়ে কাজ করছে। ভারতের সংশ্লিষ্টতার প্রমাণ আমরা তুলে ধরবো। আমরা যে দাবি করেছি তার সমর্থনে তথ্যপ্রমাণ হাজির করবো।

তিনি আরও বলেন, বিএলএ ও ভারতের মধ্যে সম্পর্কের কথা সবাই জানে। এর আগে আমাদের প্রতি ভারতের তোলা অভিযোগের কোনো সত্যতা ছিল না, কিন্তু বিএলএ ভারতের পক্ষ হয়ে সংঘাতে জড়িয়ে আছে।

ইরান যুদ্ধের তথ্য ফাঁস, ৫০ মার্কিন সেনার ‘পলিগ্রাফ’ পরীক্ষা করল ট্রাম্প প্রশাসন

ভারতের কেরালায় সড়ক দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী নিহত

সংশোধিত নতুন বিশ্ব মানচিত্র জাতিসংঘে অনুমোদন, কী পরিবর্তন হলো

মার্কিন সুরক্ষায় হরমুজ পাড়ি দিতে জড়ো হচ্ছে এলএনজি ট্যাংকার

অবৈধ পথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের সময় ৮ বাংলাদেশি আটক

সৌদির কাছে ৫৭৫ কোটি ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র

ইরানের ‘পিকঅ্যাক্স’ পর্বতে হামলার হুমকি দিলেন ট্রাম্প

বাবরির পর এবার মথুরা-বৃন্দাবনে শাহী মসজিদ ভেঙে মন্দির চত্বর, ঘোষণা যোগী আদিত্যনাথের

হরমুজে অচলাবস্থা ভাঙতে মরিয়া যুক্তরাষ্ট্র, নিয়ন্ত্রণ ধরে রাখতে চায় ইরান

মালদ্বীপে ভারতীয় সেনা থাকবে না, সাদা পোশাকেও নয়: মুইজ্জু