হোম > বিশ্ব

হরমুজে নতুন করে নৌ-মাইন পেতেছে ইরান, বাড়ছে উত্তেজনা

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

হরমুজ প্রণালিতে নতুন করে নৌ-মাইন পেতে রাখার দাবি করেছে ইরান। একই সঙ্গে কৌশলগত গুরুত্বপূর্ণ এই নৌপথের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার বিষয়ে যুক্তরাষ্ট্রের দাবিকেও নাকচ করেছে তেহরান।

ইরানের খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের মুখপাত্র ইব্রাহিম জোলফাগারি সামাজিক মাধ্যম এক্সে দেওয়া পোস্টে বলেন, ‘গত রাতের অভিযানে হরমুজ প্রণালির দক্ষিণে অবৈধ রুটগুলোতে আরো নৌ-মাইন পাতা হয়েছে।’

হরমুজ প্রণালির নাম পরিবর্তন করে ‘ট্রাম্প প্রণালি’ রাখার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব নিয়েও কটাক্ষ করেন জোলফাগারি। তিনি বলেন, মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক অভিযান পরিচালনাকারী ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সম্ভবত শুধু ‘ফটোশপ ব্যবহার করে প্রণালিটির নাম পরিবর্তন’ করতে পারবে। একইভাবে ‘ফটোশপ ব্যবহার করে তেলবাহী ট্যাংকারগুলোকে প্রণালি দিয়ে পার করানো’ যেতে পারে বলেও ব্যঙ্গ করেন তিনি।

ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা বাড়ার পরিপ্রেক্ষিতে এসব মন্তব্য এলো। এর আগে সেন্টকম দাবি করেছিল, জাহাজ চলাচলের নির্ধারিত রুট থেকে সব নৌমাইন সরিয়ে ফেলা হয়েছে।

সম্প্রতি ট্রাম্পও দাবি করেন, হরমুজ প্রণালির সব মাইন সরিয়ে ফেলা হয়েছে। নতুন করে মাইন পাতা হলে ‘জিরো টলারেন্স নীতি’ গ্রহণ করা হবে বলেও সতর্ক করেন তিনি।

তেহরান অবশ্য মাইনফিল্ডের বিষয়ে ইচ্ছাকৃতভাবে অস্পষ্ট অবস্থান বজায় রেখেছে। ইরানের দাবি, মাইনগুলো ঠিক কোথায় পাতা হয়েছে, তা কেবল ইরানি বাহিনীই জানে।

গত রাতের অভিযানে ঠিক কতটি নতুন নৌ-মাইন পাতা হয়েছে, তা এখনো জানা যায়নি।

সূত্র: আনাদোলু

আরএ

পাকিস্তানে ভারতীয় মদতপুষ্ট ১৫ সন্ত্রাসী নিহত

নেপালের বিপর্যয় ভবিষ্যতের বৈশ্বিক দুর্যোগের সতর্কবার্তা, কমছে পাহাড়ি ভূখণ্ডের স্থিতিশীলতা

বাংলাদেশে নেপালের বিদ্যুৎ রপ্তানি পুরোপুরি বন্ধ

গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়ন নিয়ে যা বললেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

আবাসন সংকট নিরসনে সাতটি নতুন শহর নির্মাণের পরিকল্পনা যুক্তরাজ্যে

তরুণদের বন্ধুত্ব কমছে, বাড়ছে একাকিত্ব: জেন-জেড নিয়ে উদ্বেগ

যুক্তরাষ্ট্রে অভিবাসন দমন অভিযানে সংকটে নাগরিক অধিকার

সম্পর্ক স্বাভাবিক করতে আফগানিস্তানকে শর্ত দিল পাকিস্তান

ব্যবসায়িক মডেলের মূল কাঠামোতে পরিবর্তনের দায় এড়িয়ে গেছে মেটা

বন্যাবিধ্বস্ত নেপাল, কঠিন পরীক্ষার মুখে তরুণ প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ