হোম > বিশ্ব

সীমান্তে ১১ বছরে ২১ হাজার বাংলাদেশি গ্রেপ্তার

আতিকুর রহমান নগরী

ছবি: এনডিটিভি

২০১৪ থেকে ২০২৪ সাল পর্যন্ত বাংলাদেশ, মিয়ানমার, পাকিস্তান ও নেপাল-ভুটানের সঙ্গে ভারতের আন্তর্জাতিক সীমান্তে ২৩ হাজার ৯২৬ জন অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করেছে দেশটি। এরমধ্যে বাংলাদেশ-ভারত সীমান্তেই আটক করা হয়েছে ২১ হাজারের বেশি মানুষকে। ভারতের পার্লামেন্ট লোকসভায় দুই সংসদ সদস্যের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই এ তথ্য জানান। খবর এনডিটিভির

লোকসভায় উপস্থাপিত তথ্য অনুসারে, ভারত-বাংলাদেশ সীমান্তে সবচেয়ে বেশি সংখ্যক আটকের ঘটনা ঘটেছে, তারপরে রছে মিয়ানমার, পাকিস্তান এবং নেপাল-ভুটানের সীমান্ত। তবে ২০১৪ সাল থেকে ভারত-চীন সীমান্তে কোনো অনুপ্রবেশের ঘটনা ঘটেনি। তবে একই সময়ে পাকিস্তান, বাংলাদেশ, মিয়ানমার, নেপাল ও ভুটান সীমান্তে মোট ২৩ হাজার ৯২৬ জন অনুপ্রবেশকারীকে আটক করেছে নিরাপত্তা বাহিনী।

তৃণমূল কংগ্রেসের দুই সংসদ সদস্য জগদীশ চন্দ্র বার্মা বাসুনিয়া ও শর্মিলা সরকারের প্রশ্নের লিখিত জবাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জানান, ২০১৪ থেকে ২০২৪ সাল পর্যন্ত বাংলাদেশ, মিয়ানমার, পাকিস্তান এবং নেপাল-ভুটান সীমান্তে মোট ২০ হাজার ৮০৬ জন অনুপ্রবেশকারীকে আটক করা হয়েছে। এ ছাড়া ২০২৫ সালের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত এই সীমান্তগুলোতে আরো ৩ হাজার ১২০ জন অনুপ্রবেশকারী ধরা পড়েছে।

তথ্য অনুযায়ী, ২০১৪ সাল থেকে ভারত-বাংলাদেশ সীমান্তে সর্বোচ্চ ১৮ হাজার ৮৫১ জন অনুপ্রবেশকারী আটক হয়েছে। এরপর ভারত-মিয়ানমার সীমান্তে ১ হাজার ১৬৫ জন, ভারত-পাকিস্তান সীমান্তে ৫৫৬ জন এবং ভারত-নেপাল-ভুটান সীমান্তে ২৩৪ জনকে আটক করা হয়েছে।

আরএ

ইরানের ৮টি তেলবাহী ট্যাংকার ফিরিয়ে দিলো মার্কিন নৌবাহিনী

যুক্তরাষ্ট্র–ইরানকে আলোচনায় ফেরাতে পাকিস্তানকে সহায়তায় আগ্রহী উপসাগরীয় দেশগুলো

মার্কিন সামরিক ঘাঁটিতে হামলায় চীনের গুপ্তচর স্যাটেলাইট ব্যবহার ইরানের

ইরান যুদ্ধের কারণে ইউক্রেনের জন্য ‘সময় নেই’ যুক্তরাষ্ট্রের: জেলেনস্কি

পাকিস্তানে দ্বিতীয় দফায় যুদ্ধবিরতির আলোচনা নিয়ে সংশয়

ট্রাম্পের হুমকির জবাবে চীনের পাল্টা হুঁশিয়ারি

ইরাকে ইরানি কুর্দিদের ওপর ড্রোন হামলায় নিহত ১

হরমুজের পর এবার মালাক্কা প্রণালির দিকে নজর ট্রাম্পের

বাংলাদেশিসহ ৫ লাখ অভিবাসীকে বৈধতা দিচ্ছে স্পেন

ইসরাইলে একের পর এক রকেট হামলা হিজবুল্লাহর