হোম > বিশ্ব

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রুবিও, মাইক ওয়াল্টজকে অব্যাহতি

স্টাফ রিপোর্টার

মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজকে অব্যাহতি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্তর্বর্তী সময়ে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়েছে। বৃহস্পতিবার আলজাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা করেছেন যে তিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে মাইক ওয়াল্টজকে অপসারণ করে তাকে জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিতে যাচ্ছেন। বৃহস্পতিবার ট্রাম্পের এই ঘোষণা আসে একাধিক গুজবের পর, যেখানে বলা হচ্ছিল ওয়াল্টজ ও তার সহকারী অ্যালেক্স ওয়ং তাদের পদ হারাতে চলেছেন।

ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ লিখেছেন, আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে মাইক ওয়াল্টজকে জাতিসংঘে পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত হিসেবে মনোনয়ন দিতে যাচ্ছি। তিনি আমাদের জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার জন্য কঠোর পরিশ্রম করেছেন এবং নতুন দায়িত্বেও তিনি তা অব্যাহত রাখবেন।

ট্রাম্প আরও জানান, বর্তমান পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্বও গ্রহণ করবেন এবং দুই ভূমিকাই একসঙ্গে পালন করবেন। আমরা একসঙ্গে কাজ করে আমেরিকা ও বিশ্বকে আবারও নিরাপদ করার লড়াই চালিয়ে যাব।

গুগল-অ্যানথ্রপিকসহ ৪ এআই প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা

ইমরান খানের বোন আলিমা খান গ্রেপ্তার

যুদ্ধ বন্ধে ট্রাম্পকে সাত শর্ত দিল ইরান

মস্কোয় ইউক্রেনের নজিরবিহীন ড্রোন হামলা, নির্বাচন কর্মকর্তাসহ নিহত ৪

ভারতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো শতবর্ষী কবরস্থান

ইসরাইলি হামলায় গাজায় নিহত বেড়ে ৭৩৯১০

ইয়েমেন সংঘাতে সৌদি মিত্রদের জড়িয়ে পড়ার সম্ভাবনা কতটা

যুক্তরাষ্ট্রের উন্নত অস্ত্র ও প্রযুক্তি চাইছে ইসরাইল, সামরিক সক্ষমতা আরো বাড়ানোর প্রস্তুতি

ইরাকে বিচারের মুখোমুখি হচ্ছেন ফরাসি আইএস সন্দেহভাজনরা

নতুন করে নিরাপত্তার চাপে সৌদি, মক্কা চুক্তির প্রথম পরীক্ষা শুরু