হোম > বিশ্ব

রাফাল যুদ্ধবিমান ভূপাতিতের প্রমাণ পেয়েছে বিবিসি

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের পাঞ্জাবের একটি কৃষিক্ষেতে রাফাল যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল, তার প্রমাণ পেয়েছে বিবিসি। ফ্রান্সের ডাসোঁ এভিয়েশনের তৈরি রাফাল হলো ভারতীয় বিমানবাহিনীর সম্ভারে সবচেয়ে আধুনিক ও বিধ্বংসী যুদ্ধবিমান।

এর আগে গত বুধবার পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছিল, ভারতের সামরিক অভিযানের সময় তারা অন্তত ৫টি যুদ্ধবিমানকে ভূপাতিত করেছে, যার মধ্যে অন্তত ৩টি রাফাল আছে বলেও বলা হয়েছিল। যদিও সেই দাবির পক্ষে কোনো ছবি বা ভিডিও পেশ করা হয়নি, ভারতও সে কথা স্বীকার করেনি। ফলে বিষয়টি নিয়ে অস্পষ্টতা ও সংশয় ছিলই।

তবে বিবিসির তথ্য ও খবর যাচাই করার বিভাগ ‘বিবিসি ভেরিফাই’ তাদের নিজস্ব অনুসন্ধানে এমন ৩টি ভিডিও ‘অথেন্টিকেট’ করতে পেরেছে বা সত্যতা যাচাই করতে পেরেছে। যাতে ফ্রান্সের নির্মিত রাফাল বিমানের ধ্বংসাবশেষ দেখা গেছে, যেগুলো ভারতের বিমানবাহিনী ব্যবহার করে থাকে।

এই ৩টি ভিডিও ক্লিপের একটিকে ‘জিওলোকেট’ করে সেটি ভারতের পাঞ্জাব প্রদেশের ভাতিন্ডার কাছের একটি জায়গা বলেও চিহ্নিত করা হয়েছে। ওই ক্লিপটিতে দেখা যাচ্ছে সেনা সদস্যরা বিধ্বস্ত বিমানটির ধ্বংসস্তূপ থেকে বিভিন্ন অংশ অন্যত্র সরিয়ে ফেলার কাজ করছেন।

সেই একই লোকেশনে আরো দুটি ভিডিও বিবিসি ভেরিফাই-এর হাতে এসেছে, যে ছবিগুলো রাতের অন্ধকারে তোলা হয়েছে। এর একটি ভিডিওতে কৃষিক্ষেতে ধ্বংসাবশেষ পড়ে থাকতে দেখা গেছে। অন্যটিতে দেখা গেছে মাঝআকাশে একটি প্রোজেক্টাইলে আগুন ধরে যাচ্ছে, তারপর ক্ষেতের মাঝখানে দাউদাউ করে আগুন জ্বলছে।

ব্রিটিশ সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা ও বর্তমানে একটি রিস্ক ইনটেলিজেন্স সংস্থার কর্ণধার জাস্টিন ক্রাম্প বিবিসি ভেরিফাইকে বলেছেন, তিনি ধারণা করছেন ওই ধ্বংসাবশেষ একটি ফরাসি এয়ার-টু-এয়ার মিসাইলের, যে ধরনের ক্ষেপণাস্ত্র মিরাজ-২০০০ ও রাফাল উভয় যুদ্ধবিমানেই ব্যবহার করা হয়।

সোশ্যাল মিডিয়াতে আরো একটি ছবিও ঘুরে বেড়াচ্ছে, যাতে একটি বিমানের ‘টেইল ফিন’ মাটিতে পড়ে থাকতে দেখা যাচ্ছে, যার গায়ে ‘বিএস০০১’ ও ‘রাফাল’ ইংরেজিতে লেখা আছে। গুগলে ‘রিভার্স ইমেজ সার্চ’ করেও এই ছবির কোনো পুরোনো সংস্করণ খুঁজে পাওয়া যায়নি, যা থেকে মনে করা যেতে পারে এই ছবিটিও একেবারেই নতুন ও সাম্প্রতিক।

এদিকে পাকিস্তান সত্যিই ভারতের কোনো যুদ্ধবিমান ভূপাতিত করেছে কি না, ভারত বৃহস্পতিবারও এই প্রশ্নের জবাব এড়িয়ে গেছে। বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো ‘অপারেশন সিন্দুর’ নিয়ে দিল্লিতে সংবাদমাধ্যমকে ব্রিফ করতে উপস্থিত হয়েছিলেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি।

ভারতের ৫টি যুদ্ধবিমান ভূপাতিত করার পাকিস্তানি দাবি সম্বন্ধে জানতে চাওয়া হলে বিক্রম মিশ্রি বলেন, ‘সঠিক সময় এলে এ ব্যাপারে সরকারি তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করা হবে।’ বিবিসি বাংলা

‘অমূল্য কোহিনূর হীরাটি ভারতকে ফিরিয়ে দিন’

বাংলাদেশ সীমান্তে কেন কুমির ও সাপ ছাড়ার পরিকল্পনা করছে ভারত

হরমুজ প্রণালির অস্থিরতার জন্য দায়ী যুক্তরাষ্ট্র ও ইসরাইল: ইরানের প্রেসিডেন্ট

মিয়ানমারে বন্দিদের সাজা এক-ষষ্ঠাংশ হ্রাসের ঘোষণা, অং সান সু চির কী হবে?

শত্রুর হার্ট অ্যাটাক হওয়ার মতো অস্ত্র সামনে আনতে যাচ্ছে ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যেই ইরানে জাতীয় পারস্য উপসাগর দিবস উদযাপন

কীভাবে ১১ টন সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত করল ইরান

ইসরাইলি প্রতিরক্ষাকে চ্যালেঞ্জ করছে হিজবুল্লাহর ফাইবার-অপটিক ড্রোন

ফিলিস্তিন বিরোধী বর্ণবাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান অস্ট্রেলীয় সিনেটরের

পশ্চিমবঙ্গের নির্বাচন: ২৩০-এর বেশি আসনে জিততে চায় মমতার দল