হোম > বিশ্ব

মাদুরোকে আটকের প্রতিবাদে ট্রাম্পকে মামদানির ফোন

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলায় অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে তুলে আনার প্রতিবাদ জানিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফোন করেছেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। নিউইয়র্কে এক সংবাদ সম্মেলনে মামদানি বলেন, অন্য দেশের সরকার পরিবর্তনের চেষ্টার ঘোর বিরোধী তিনি। খবর মিডল ইস্ট মনিটরের।

মামদানি বলেন, ‘আমি প্রেসিডেন্টকে ফোন করেছি এবং এই অভিযানের বিরুদ্ধে আমার প্রতিবাদ জানিয়ে সরাসরি তার সঙ্গে কথা বলেছি।’

তিনি বলেন, তার আপত্তির মূলে রয়েছে ‘সরকার পরিবর্তনের চেষ্টা’। তার মতে, এটা এমন কাজ যা ফেডারেল এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে।

এরআগে সামাজিকমাধ্যম এক্সে দেয়া পোস্টে তিনি বলেন, ‘একতরফাভাবে একটি সার্বভৌম জাতির ওপর আক্রমণ যুদ্ধের শামিল এবং ফেডারেল ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। শাসনব্যবস্থা পরিবর্তনের এই স্পষ্ট প্রচেষ্টা কেবল বিদেশে বসবাসকারীদেরই প্রভাবিত করে না, এটি সরাসরি নিউইয়র্কবাসীর ওপরও প্রভাব ফেলে, যার মধ্যে এই শহরকে নিজের বলে মনে করা ভেনেজুয়েলার হাজার হাজার অভিবাসীও রয়েছেন।’

এদিকে, ভেনেজুয়েলায় বিশেষ অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে বন্দি করার পর তাদের নিউইয়র্কে নেয়া হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর মাদুরো ও তার স্ত্রীকে ব্রুকলিনের বন্দিশিবিরে পাঠানো হয়।

আরএ

মমতার ওপর ছুরি নিয়ে হামলার চেষ্টার অভিযোগ

হিজাব নিষেধাজ্ঞা নিয়ে তুরস্ক-আজারবাইজান সম্পর্ক ফাটলের শঙ্কা

মোদির মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী

রিয়াদের আকাশ থেকে তিন ড্রোন ভূপাতিত করল সৌদি

সৌদিতে হুথিদের হামলা, রিয়াদের পাশে থাকার অঙ্গীকার করলেন এরদোয়ান

আফগানিস্তানে বিবিসির এফএম রেডিও সম্প্রচার বন্ধ

বিরোধী দলের নেতাদের চায়ের আমন্ত্রণ রাহুল গান্ধীর

যুক্তরাষ্ট্রে আঘাত হানার ক্ষেপণাস্ত্র প্রদর্শন করল উত্তর কোরিয়া

ইরানি নেতাদের হত্যায় অতিরিক্ত বাড়াবাড়ি হয়ে গেছে, ট্রাম্পের স্বীকারোক্তি

প্রতিবাদের কণ্ঠরোধে নতুন কৌশল নিচ্ছে মোদি সরকার