হোম > বিশ্ব

অস্ট্রিয়ায় স্কুলে বন্দুক হামলা, নিহত ১০

ঢাবি সংবাদদাতা

অস্ট্রিয়ার গ্রাজ শহরের একটি হাই স্কুলে বন্দুকধারীর গুলির ঘটনায় অন্তত ১০ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানিয়েছেন সেখানকার মেয়র এলকে কার।

মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১০টার দিকে ড্রায়ার্স্যুটজেনগাসে হাই স্কুলে এ গুলির ঘটনা ঘটে বলে মেয়রের বরাত দিয়ে জানিয়েছে অস্ট্রিয়ার বার্তা সংস্থা এপিএ।

নিহতদের মধ্যে স্কুলের শিক্ষার্থীরাও রয়েছে। হামলার পর সন্দেহভাজন বন্দুকধারী আত্মহত্যা করেছে বলে ধারণা করছে পুলিশ।

হামলাকারী ওই স্কুলের বর্তমান বা সাবেক শিক্ষার্থী কিনা তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। হতাহতের শঙ্কা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ঘটনাস্থলের কাছাকাছি হাসপাতালগুলোর জন্য দুর্যোগ সতর্কতা জারি করা হয়েছে বলে জানা গেছে।

ইরানি দূতাবাসের কর্মকর্তাকে দেশ ছাড়ার নির্দেশ দিল সুইডেন

ইউরোপকে লাভরভের হুঁশিয়ারি, রাশিয়ায় হামলা হলে যুদ্ধ হবে সংক্ষিপ্ত

সুদানে স্বর্ণের খনি ধসে নিহত ৬৭

সৌদির তেল স্থাপনা ও বিমানঘাঁটিতে হামলার দাবি হুথিদের

জিন্নাহর সমাধিসৌধে বাংলায় খোদাই করা জন্ম ও মৃত্যুতারিখ

ইসরাইলকে আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন করতে হবে: ব্রিটিশ ট্রেড ইউনিয়ন

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রে গোলাবারুদের ঘাটতি, পেন্টাগনের মহাপরিদর্শকের স্বীকারোক্তি

মক্কার নিরাপত্তায় সৌদির পাশে মালয়েশিয়া

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে বেইজিংয়ের সঙ্গে বৈঠকে বসবে যুক্তরাষ্ট্র

ইয়েমেনের সঙ্গে এখনই সংঘাতে জড়াতে চায় না যুক্তরাষ্ট্র