হোম > বিশ্ব

ভারতীয় হাইকমিশনের কর্মী বহিষ্কার, দূতাবাস প্রধানকে যে বার্তা দিল পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তান-ভারত সীমান্ত। ছবি: দ্য নিউজ ইন্টারন্যাশনাল

ইসলামাবাদে অবস্থিত ভারতীয় হাইকমিশনের একজন কর্মীকে বহিষ্কার করেছে পাকিস্তান। কূটনৈতিক প্রোটোকল লঙ্ঘনকারী কার্যকলাপ পরিচালনা এবং সরকারি মর্যাদার অপব্যবহার করার অভিযোগে তাকে অবাঞ্ছিত ব্যক্তি ঘোষণা করা হয়েছে।

পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল এবং ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এ খবর দিয়েছে।

পাকিস্তানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় কর্মকর্তাকে ২৪ ঘন্টার মধ্যে দেশটি ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

সিদ্ধান্তটি আনুষ্ঠানিকভাবে অবহিত করার জন্য বুধবার ভারতীয় চার্জ ডি'অ্যাফেয়ার্সকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে পাকিস্তান। বৈঠকে পাকিস্তানি কর্মকর্তারা জোর দিয়ে বলেন, ভারতীয় হাইকমিশনের সকল কূটনীতিক এবং কর্মীদের কূটনৈতিক রীতিনীতি কঠোরভাবে মেনে চলতে হবে এবং তাদের সুযোগ-সুবিধার অপব্যবহার থেকে বিরত থাকতে হবে।

প্রসঙ্গত, ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় নয়াদিল্লিতে অবস্থিত পাকিস্তান হাইকমিশনের একজন কর্মকর্তাকে ‘অবাঞ্ছিত ব্যক্তি’ ঘোষণা করার কয়েক ঘন্টা পরই এই পদক্ষেপ নিয়েছে পাকিস্তান। ভারতও ওই কূটনীতিককে ২৪ ঘন্টার মধ্যে দেশটি ত্যাগ করার নির্দেশ দেয়।

উল্লেখ্য, ভারতের দখলকৃত জম্মু ও কাশ্মীরের পহেলগাম এলাকার একটি পর্যটন কেন্দ্রে হামলায় ২৬ জন নিহত হওয়ার পর থেকে পারমাণবিক অস্ত্রের অধিকারী দুই দেশের মধ্যে উত্তেজনা চলছে। এ নিয়ে গত ৭ থেকে ১০ মে দুই দেশের মধ্যে যুদ্ধ হয়। এতে ভারতকে একপ্রকার নাস্তানাবুদ করে পাকিস্তান। অবস্থা বেগতিক দেখে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি করতে বাধ্য হয় নয়াদিল্লি। কিন্তু তারপরও এক দেশ অপর দেশের বিরুদ্ধে উস্কানির অভিযোগ করে আসছে।

পদত্যাগ করলেন কলকাতার মুসলিম মেয়র ফিরহাদ

নিষেধাজ্ঞা উপেক্ষা করে আল-আকসায় অর্ধ লক্ষাধিক মুসল্লির নামাজ আদায়

বিজেপিতে টানাপোড়েন তুঙ্গে, দল ছাড়লেন প্রভাবশালী নেতা অন্নামালাই

ইরান যুদ্ধ: মুসলিমপ্রধান আজারবাইজানে গোপন সেনা ঘাঁটি ছিল ইসরাইলের

‘মুল্লো নামাজ পড়না ভুল যাওগে’ বলে ভারতের মুসলিমদের হুমকি

ক্রমাগত একঘরে হয়ে পড়ছে ইসরাইল

সাহারা মরুভূমিতে বিকল ট্রাক, পিপাসায় ৪৯ জনের মৃত্যু

আল-আকসা মসজিদে ইহুদিদের অনুপ্রবেশের নিন্দা আমিরাতের

চাইলেই ইরানের ইউরেনিয়াম দখল করতে পারি: ট্রাম্প

হিজবুল্লাহ কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের