হোম > বিশ্ব

ইরান কখনো আপস করবে না: খামেনি

আতিকুর রহমান নগরী

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। ছবি: সংগৃহীত

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, ইরান কখনোই জায়নবাদী ইসরাইলের সঙ্গে আপস করবে না। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ একাধিক পোস্টে তিনি এই বার্তা দেন বলে বিবিসির এক প্রতিবেদনে উঠে এসেছে।

এক পোস্টে খামেনি লেখেন, ‘আমরা জায়নবাদীদের প্রতি কোনো দয়া দেখাব না।’ আরেকটিতে তিনি ঘোষণা করেন, ‘যুদ্ধ শুরু হলো।’ তাঁর এসব মন্তব্য ফারসি, ইংরেজি ও আরবি ভাষাসহ বিভিন্ন ভাষায় পরিচালিত এক্স অ্যাকাউন্টগুলোতে প্রকাশ করা হয়েছে।

এই বক্তব্যগুলো এমন এক সময় প্রকাশিত হলো, যখন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খামেনিকে হত্যার ইঙ্গিত দিয়ে বলেন, ‘আমরা জানি তিনি কোথায় আছেন, কিন্তু এই মুহূর্তে তাঁকে হত্যা করবো না।’

সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, ইসরাইল খামেনিকে হত্যার প্রস্তাব দিয়েছিল, তবে প্রেসিডেন্ট থাকাকালীন ট্রাম্প সেই প্রস্তাবে ভেটো দিয়েছিলেন। এই ঘটনার পর এটি খামেনির প্রথম প্রকাশ্য প্রতিক্রিয়া।

বিশ্লেষকদের মতে, ইরান-ইসরাইল বিরোধের মধ্যে এই মন্তব্য পরিস্থিতিকে আরো উত্তপ্ত করে তুলবে। ইতোমধ্যে দুই দেশের মধ্যে সামরিক উত্তেজনা চরমে পৌঁছেছে, যার প্রভাব পড়ছে গোটা মধ্যপ্রাচ্যে।

হরমুজ সচল করতে মার্কিন নেতৃত্বে নতুন জোট গঠনের উদ্যোগ

১৪ বছর পর সিরিয়া দিয়ে ইরাকের তেল রপ্তানি শুরু

ইরানের নতুন প্রস্তাব পর্যালোচনার ঘোষণা ট্রাম্পের

পশ্চিমবঙ্গের রাজনীতিতে সাবেক ছিটমহলবাসীদের প্রভাব

গাজার ধ্বংসস্তূপের মাঝে বিলাসবহুল ক্যাফে

নেতানিয়াহুর কাছে জিম্মি ট্রাম্প: টাকার কার্লসন

বিশ্বের চতুর্থ বৃহত্তম হ্রদ থেকে মরুভূমিতে পরিণত আরাল সাগর

নতুন নিয়মে যুক্তরাষ্ট্রে খাদ্য সহায়তা হারাচ্ছেন ৩০ লাখের বেশি মানুষ

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে ইরানের ১৪ দফা প্রস্তাব

ফিলিস্তিনিদের নানাভাবে গায়েব করে দিচ্ছে ইসরাইল