হোম > বিশ্ব

পরমাণু কর্মসূচি নিয়ে চীন-রাশিয়া-ইরানের বৈঠক

আতিকুর রহমান নগরী

ছবি: বার্তা সংস্থা মেহের

পরমাণু কর্মসূচী নিয়ে ত্রিপক্ষীয় বৈঠক করেছে রাশিয়া, ইরান ও চীন। রাশিয়ার প্রতিনিধি মিখাইল উলিয়ানভ একথা জানিয়েছেন। আসন্ন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) বোর্ড সভার আগে এ বৈঠক অনুষ্ঠিত হলো। খবর বার্তা সংস্থা মেহেরের।

বুধবার রাতে টেলিগ্রাম অ্যাকাউন্টে দেয়া বার্তায় উলিয়ানভ বলেন, ‘ইরানের পারমাণবিক ইস্যুতে আরেক দফা ত্রিপক্ষীয় আলোচনা করেছি আমরা। বৈঠকে আমাদের অবস্থানগুলো সমন্বয় করেছি এবং আগামী ১৯ থেকে ২১ নভেম্বর অনুষ্ঠিতব্য আইএইএ বোর্ড অব গভর্নর্স সভাকে সামনে রেখে পরস্পরের মতামত বিনিময় করেছি।’

বোর্ড অব গভর্নরদের আসন্ন অধিবেশন ১৯ থেকে ২১ নভেম্বর ভিয়েনা আন্তর্জাতিক কেন্দ্রে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, তেহরান পারমাণবিক ইস্যুর বাইরে ওয়াশিংটনের সঙ্গে কোনো আলোচনায় অংশ নেবে না। ক্ষেপণাস্ত্র এবং আঞ্চলিক বিষয়ে ইরানের স্পষ্ট অবস্থান পুনর্ব্যক্ত করেছেন তিনি।

আরাগচি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র আগের আলোচনাযগুলোতে ক্ষেপণাস্ত্র এবং আঞ্চলিক বিষয়গুলোকে অন্তর্ভুক্ত করার চেষ্টা করেছে। তবে এই বিষয়গুলো ইরানের অবস্থান সবসময় স্পষ্ট। এসব বিষয়ে কোনো আলোচনা হবে না।

ইরান ও ওমানের মধ্যে গঠনমূলক দ্বিপক্ষীয় সংলাপ চলমান আছে বলেও জানান আরাগচি। তিনি উল্লেখ করেন, তেহরান ও মাসকাটে প্রতি ছয় মাস অন্তর এসব পরামর্শ বৈঠক অনুষ্ঠিত হয়।

আরএ

যুদ্ধ ইরানকে আরো আত্মবিশ্বাসী করেছে: মার্কিন গোয়েন্দা পর্যালোচনা

ইরান যুদ্ধের তথ্য ফাঁস, ৫০ মার্কিন সেনার ‘পলিগ্রাফ’ পরীক্ষা করল ট্রাম্প প্রশাসন

ভারতের কেরালায় সড়ক দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী নিহত

সংশোধিত নতুন বিশ্ব মানচিত্র জাতিসংঘে অনুমোদন, কী পরিবর্তন হলো

মার্কিন সুরক্ষায় হরমুজ পাড়ি দিতে জড়ো হচ্ছে এলএনজি ট্যাংকার

অবৈধ পথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের সময় ৮ বাংলাদেশি আটক

সৌদির কাছে ৫৭৫ কোটি ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র

ইরানের ‘পিকঅ্যাক্স’ পর্বতে হামলার হুমকি দিলেন ট্রাম্প

বাবরির পর এবার মথুরা-বৃন্দাবনে শাহী মসজিদ ভেঙে মন্দির চত্বর, ঘোষণা যোগী আদিত্যনাথের

হরমুজে অচলাবস্থা ভাঙতে মরিয়া যুক্তরাষ্ট্র, নিয়ন্ত্রণ ধরে রাখতে চায় ইরান