হোম > বিশ্ব

গাজায় ইসরাইলি বাহিনীর হামলায় ৭৬ জন নিহত

স্টাফ রিপোর্টার

অবরুদ্ধ গাজা উপত্যকায় গত ২৪ ঘণ্টায় দখলদার ইসরাইলি বাহিনীর হামলায় অন্তত ৭৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১৮৫ জন।

শনিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংবাদমাধ্যম আলজাজিরা এই তথ্য নিশ্চিত করেছে। স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, বোমাবর্ষণ অব্যাহত থাকায় নিহতের সংখ্যা আরও বাড়বে।

সবচেয়ে ভয়াবহ হামলা হয়েছে জাবালিয়ার শরণার্থী শিবিরের একটি বাড়িতে। প্রত্যক্ষদর্শীরা আলজাজিরাকে বলেন, 'ইসরাইলি সেনাবাহিনী যেন মজা করে বেসামরিক লোকদের হত্যা করছে।' এই হামলায় অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে বা নিখোঁজ রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

জাতিসংঘের প্রধান অ্যান্তনিও গুতেরেস বলেছেন, গাজার সংঘাত 'সবচেয়ে নিষ্ঠুর পর্যায়ে' পৌঁছেছে কারণ ফিলিস্তিনিরা অনাহারে রয়েছে। ইসরাইল খুবই সামান্য সহায়তা গাজায় প্রবেশ করতে দিচ্ছে এবং অবরুদ্ধ এই উপত্যকার উত্তরাঞ্চলে কিছুই পৌঁছায়নি।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গত বছরের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরাইলি হামলায় অন্তত ৫৩ হাজার ৮২২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন এক লাখ ২২ হাজার ৩৮২ জন। তবে গাজার সরকার নিয়ন্ত্রিত গণমাধ্যম অফিস বলছে, এই সংখ্যা আরও বেশি—নিহতের সংখ্যা ইতোমধ্যেই ৬১ হাজার ৭০০ ছাড়িয়েছে। বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন, যাদের জীবিত থাকার সম্ভাবনা নেই বলেই ধরা হচ্ছে।

‘ভোটার তালিকায় নাম নেই, তাই আপনি বাংলাদেশি’

নেতানিয়াহু ইসরাইলের গণতন্ত্রের জন্য হুমকি: আইজেনকোট

কেন অনিশ্চয়তায় কাটছে অধিকাংশ ভারতীয়র জীবন

বিশ্বজুড়ে যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি পূরণে ট্রাম্পকে ইরাকের প্রেসিডেন্টের আহ্বান

চাপে ফেলে ইরানের অর্থনীতি ২৫ শতাংশ কমানোর হুমকি যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্রকে শোচনীয় পরাজয়ের ইঙ্গিত দিলেন আরাগচি

গাজায় যুদ্ধবিরতির পরও বাড়ছে প্রাণহানি

মধ্যপ্রাচ্যে তৃতীয় বিমানবাহী রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র, আবারও যুদ্ধ শুরুর শঙ্কা

গাজায় ইসরাইলি হামলায় এক দিনে নিহত ৩ ফিলিস্তিনি

ভারতে মুসলিমদের ওপর সহিংসতা, গরু পাচারের অভিযোগে পুলিশের গুলিতে দুই যুবক নিহত