হোম > বিশ্ব

মোটরবাইক নিষেধাজ্ঞায় বিলিয়ন ডলারের বাজার হারানোর শঙ্কায় ভিয়েতনাম

আতিকুর রহমান নগরী

সম্প্রতি বায়ু দূষণ কমানোর জন্য রাজধানীতে পেট্রোলচালিত মোটরবাইকের উপর নিষেধাজ্ঞা জারি করে ভিয়েতনাম প্রশাসন। যা ২০২৬ সালের মাঝামাঝি থেকে কার্যকর হওয়ার কথা। তবে, পরিকল্পিত এই নিষেধাজ্ঞার ফলে ৪.৬ বিলিয়ন ডলারের বাজার হারাবে বলে আশঙ্কা করছে জাপান সরকার এবং দেশের কিছু শীর্ষস্থানীয় নির্মাতা।

মঙ্গলবার (২১ অক্টোবর) রয়টার্স-এর প্রতিবেদনে জাপানি দূতাবাস জানায়, ভিয়েতনাম কর্তৃপক্ষকে তারা একটি চিঠি দিয়েছে। যেখানে বলা হয়েছে, মোটরবাইকের নিষেধাজ্ঞায় মোটরসাইকেল ডিলার এবং যন্ত্রাংশ সরবরাহকারীদের মতো সহায়ক শিল্প প্রতিষ্ঠানগুলোর কর্মীদের উপর ব্যাপক প্রভাব পড়বে।

বাজার গবেষণা সংস্থা মর্ডর ইন্টেলিজেন্সের মতে, বিশ্বের বৃহত্তম মোটরবাইক বাজারের মধ্যে ভিয়েতনাম অন্যতম, যা ডলারে আনুমানিক ৪.৬ বিলিয়ন। আর গত বছর দেশের নিবন্ধিত মোটরবাইকের সংখ্যা ছিল ১০০ মিলিয়ন যা দেশের জনসংখ্যার ৮০%এর কাছাকাছি।

ভিয়েতনামের কর্মকর্তারা এখন পর্যন্ত জাপান সরকার ও নির্মাতাদের শঙ্কার উপর কোনো পদক্ষেপ নিতে অস্বীকৃতি জানিয়েছেন।

চলতি বছর জুলাই মাসে, ভিয়েতনামের প্রধানমন্ত্রী ফাম মিন চিন ২০২৬ সালের মাঝে রাজধানীর কেন্দ্রস্থলে থেকে পেট্রোলচালিত মোটরবাইক প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেন। তাদের লক্ষ্য, ২০২৮ সালে আরো বিস্তৃত আকারে বিধিনিষেধ আরোপ করা, যা দেশের অন্যান্য অংশেও ছড়িয়ে পড়বে।

বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল

এল-সাইদের ধর্মবিশ্বাসে আক্রমণ রিপাবলিকানদের, উত্তপ্ত টাউন হল

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের প্রত্যাশা কি অতিরিক্ত বেশি

ইসরাইলের সঙ্গে মিলে কি ইরানে নতুন হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র

কলম্বিয়ায় অবৈধ স্বর্ণখনি ধসে নিহত ১৪, নিখোঁজ ১৫

ইসরাইলে সাত বছরে ষষ্ঠ নির্বাচন, কপাল পুড়তে পারে নেতানিয়াহুর

যুক্তরাষ্ট্রে স্কুলে ভর্তিতে জাতিগত বৈষম্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

সুদানে ড্রোন হামলায় কয়েক দিনে ১৬০ জনের বেশি নিহত

নির্বাচনি জরিপে নেতানিয়াহুর চেয়ে এগিয়ে বিরোধী নেতা আইজেনকট

অস্ট্রেলীয় এমপিকে গাড়িচাপা দেওয়া ‘পরিকল্পিত’, বলছে পুলিশ