হোম > বিশ্ব

গ্রেটা থুনবার্গসহ ৭০ জনকে গ্রিসে পাঠাচ্ছে ইসরাইল

গ্লোবাল সুমুদ ফ্লোটিলা

আতিকুর রহমান নগরী

ছবি: টাইমস অব ইসরাইল

গাজার উদ্দেশে রওয়ানা দেয়া নৌবহর গ্লোবাল ফ্লোটিলা থেকে আটক বিভিন্ন দেশের ৭০ জন অধিকারকর্মীকে আজ (সোমবার) গ্রিসে পাঠাচ্ছে ইসরাইল। এদেরমধ্যে সুইডিশ অধিকারকর্মী গ্রেটা থুনবার্গও রয়েছেন। খবর টাইমস অব ইসরাইলের।

প্রতিবেদনে বলা হয়, ইসরাইলি কারাগার থেকে মুক্তি পাওয়া এই ৭০ জনকে প্রথমে গ্রিসে পাঠানো হবে। সেখান থেকে তারা নিজ নিজ দেশে চলে যেতে পারবেন।

আজ (সোমবার) যাদেরকে গ্রিসে পাঠানো হচ্ছে তাদের মধ্যে ২৮ জন ফরাসি, ২৭ জন গ্রীক, ১৫ জন ইতালীয় এবং নয়জন সুইডিশ নাগরিক রয়েছেন।

এছাড়া রোববার ইসরাইল থেকে পৃথকভাবে স্পেনে ফিরেছেন সে দেশের ২১ জন নাগরিক। ইসরাইলি কারাগার থেকে মুক্তি পাওয়া অধিকারকর্মীদের ২৮ জন স্প্যানিশ নাগরিক।

আটক সবাই ইসরাইলি অবরোধ ভেঙে গাজায় ত্রাণ পৌঁছে দেয়ার লক্ষ্যে নৌবহর নিয়ে যাচ্ছিলেন।

বুধবার আন্তর্জাতিক জলসীমা থেকে ইসরেইল জাহাজগুলোকে আটক করতে শুরু করে। নৌবহরে থাকা ৪৭০ জনেরও বেশি অধিকারকর্মীকে আটক করে ইসরাইলি বাহিনী।

আরএ

শান্তিচুক্তির জন্য মরিয়া ছিলেন ট্রাম্প: মোজতবা খামেনি

এবার বাংলাদেশে চলে যান, মমতাকে দিলীপ ঘোষ

সুইজারল্যান্ডে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতায় তেহরানের অর্থনৈতিক জয়

এরদোয়ানকে খুশি করতেই ন্যাটো সম্মেলনে যাচ্ছেন ট্রাম্প

শর্ত না মানলে ইরানের বিরুদ্ধে আবারো নৌ-অবরোধ: হেগসেথ

কলকাতাজুড়ে পচা ডিমের নজিরবিহীন চাহিদা, কারণ শুনলে অবাক হবেন

ইরানের সঙ্গে চুক্তির সমালোচকদের ‘নির্বোধ’ বললেন ট্রাম্প

বার্ড ফ্লুতে অ্যান্টার্কটিক দ্বীপে ১৩ হাজারের বেশি সিল শাবকের মৃত্যু

সীমান্তে কাঁটাতারের বেড়া কীভাবে দেওয়া হবে