হোম > বিশ্ব

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

আল-জাজিরা

প্রতীকী ছবি

মধ্যপ্রাচ্যে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে। একই সঙ্গে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সম্ভাবনা কমে যাওয়ায় অঞ্চলটিতে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

মঙ্গলবার ১৮ আগস্ট গ্রিনিচ মান সময় রাত ১২টা পর্যন্ত আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ২৭ সেন্ট বা ০ দশমিক ৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯১ দশমিক ১৪ ডলারে উঠেছে। এর আগে আগের সেশনে ব্রেন্টের দাম জুলাইয়ের শেষের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৪২ সেন্ট বেড়ে ব্যারেলপ্রতি ৮৫ দশমিক ০৪ ডলারে দাঁড়িয়েছে। দিনের শুরুতে এর দাম ১ শতাংশের বেশি বেড়ে ৮৫ দশমিক ৩৭ ডলারে উঠেছিল।

ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের যুদ্ধ অবসানের বিষয়ে সমঝোতার সম্ভাবনা ক্রমেই কমে আসায় তেলের বাজারে এই ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। তেহরান আরও আক্রমণাত্মক অবস্থান নেওয়ার ঘোষণা দেওয়ার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়েছে।

অন্যদিকে, ওয়াশিংটনও যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সম্ভাবনা নাকচ করে দিয়েছে। এতে দুই দেশের মধ্যে সংঘাত আবারও তীব্র হতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে।

এ পরিস্থিতিতে মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কা করছেন বাজারসংশ্লিষ্টরা। তাঁদের মতে, সরবরাহে বড় ধরনের ব্যাঘাত ঘটলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও বাড়তে পারে।

এএম

কারাগারের বিচ্ছিন্ন সেলে ৪৬ দিন ধরে বন্দি ফিলিস্তিনি সাংবাদিক

সৌদি ড্রোন ভূপাতিত করার দাবি হুথিদের

আমার মতো মানুষকে তারা নোবেল দেয় না, ট্রাম্পের আক্ষেপ

ভারতে সিইসির বিরুদ্ধে কেন রাস্তায় বিরোধী দল ও তরুণেরা

রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ২৮

ইরানের সঙ্গে চুক্তি চান না ট্রাম্প

শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল বেলজিয়াম, আটক শতাধিক

হরমুজ নিয়ে টানাপোড়েনের মধ্যেই ইরানের সঙ্গে পরমাণু আলোচনা যুক্তরাষ্ট্রের

জ্বালানি তেলের দাম আবার ১০১ ডলার ছাড়াল

সৌদির দুই বিমানবন্দরে হুথিদের হামলা, নারীসহ নিহত ৩