হোম > বিশ্ব

যুক্তরাষ্ট্রের আদালতে নেওয়া হলো মাদুরোকে

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

সোমবার আদালতে নেওয়া হয়েছে মাদুরোকে। ছবি: বিবিসি।

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে ম্যানহাটনের একটি আদালতে নেওয়া হয়েছে। সোমবার মার্কিন কর্তৃপক্ষ নিউ ইয়র্কের ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টার থেকে ম্যানহাটনের ফেডারেল আদালতে নেওয়া হয়েছে। যেখানে তাকে স্থানীয় সময় দুপুর ১২:০০ টার দিকে (১৭০০ জিএমটি) মার্কিন জেলা বিচারক অ্যালভিন কে. হেলারস্টেইনের সামনে হাজির হওয়ার কথা রয়েছে।

সেখানকার আদালতে মাদুরোর বিরুদ্ধে আনা অভিযোগগুলোর বিস্তারিত পড়ে শোনানো হবে।

এর আগে ম্যানহাটনে একটি হেলিকপ্টার থেকে নামানো হয় মাদুরোকে। তার সঙ্গে একজন নারীকেও দেখা গেছে। ধারণা করা হচ্ছে সেখানে তার স্ত্রীকেও হাজির করা হয়েছে।

তাদেরকে হেলিকপ্টার থেকে নামিয়ে কড়া পাহারায় আদালতে নেওয়া হয়। এসময় মাদুরোকে খুঁড়িয়ে হাটতে দেখা যায়।

এর আগে শুক্রবার গভীর রাতে ভেনেজুয়েলায় আকস্মিক হামলা করে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেপ্তার করেছে মার্কিন বিশেষ বাহিনী। নিকোলাস ও তার স্ত্রীর বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রে কোকেন আমদানি এবং অবৈধ অস্ত্র রাখার অভিযোগ আনা হয়েছে। বর্তমানে এই দম্পতিকে ব্রুকলিনের একটি মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে।

মমতার ওপর ছুরি নিয়ে হামলার চেষ্টার অভিযোগ

হিজাব নিষেধাজ্ঞা নিয়ে তুরস্ক-আজারবাইজান সম্পর্ক ফাটলের শঙ্কা

মোদির মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী

রিয়াদের আকাশ থেকে তিন ড্রোন ভূপাতিত করল সৌদি

সৌদিতে হুথিদের হামলা, রিয়াদের পাশে থাকার অঙ্গীকার করলেন এরদোয়ান

আফগানিস্তানে বিবিসির এফএম রেডিও সম্প্রচার বন্ধ

বিরোধী দলের নেতাদের চায়ের আমন্ত্রণ রাহুল গান্ধীর

যুক্তরাষ্ট্রে আঘাত হানার ক্ষেপণাস্ত্র প্রদর্শন করল উত্তর কোরিয়া

ইরানি নেতাদের হত্যায় অতিরিক্ত বাড়াবাড়ি হয়ে গেছে, ট্রাম্পের স্বীকারোক্তি

প্রতিবাদের কণ্ঠরোধে নতুন কৌশল নিচ্ছে মোদি সরকার