হোম > বিশ্ব

হরমুজ নিয়ে আরব দেশগুলোর সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে ইরান

আমার দেশ অনলাইন

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে আরব দেশগুলোর সঙ্গে আগামী সোমবার বৈঠকে বসতে যাচ্ছে ইরান। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বৈঠকের কথা নিশ্চিত করেছেন। হরমুজ প্রণালির মধ্য দিয়ে ইরান ও ওমানের মধ্যে একটি নৌ-রুট চালুর বিষয়ে চুক্তি স্বাক্ষরের লক্ষ্যে ওমানের রাজধানী মাস্কাটে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

এক সাক্ষাৎকারে পেজেশকিয়ান বলেন, ‘চলতি সপ্তাহের সোমবার আরব দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা মাস্কাটে বৈঠক করবেন। সেখানে তারা হরমুজ প্রণালিতে ওমান ও ইরানের মধ্যে একটি যৌথ নৌ-রুট চালুর বিষয়ে চুক্তি স্বাক্ষর করবেন এবং আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশনকে (আইএমও) এই চুক্তির বিষয়টি অবহিত করবেন।’

তিনি আরো বলেন, যেসব দেশের ভূখণ্ড ব্যবহার করে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে হামলা চালিয়েছিল, সেই দেশগুলোও এই বৈঠকে অংশ নেবে।

পেজেশকিয়ান জানান, যুক্তরাষ্ট্র যখন তাদের অবরোধ ও হামলা বন্ধ করবে, তখন ইরান এই প্রণালি পুনরায় খুলে দেবে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র যুদ্ধের মাধ্যমে তাদের লক্ষ্য অর্জন করতে পারেনি, তাই তারা এখন অর্থনৈতিক চাপের পথ বেছে নিয়েছে।

ইরানি প্রেসিডেন্ট বলেন, ‘আমরা থেমে থাকব না। আমাদের টিকে থাকাটা নিশ্চিতভাবেই কোনো নৌ-রুট বা সমুদ্রপথের ওপর নির্ভরশীল নয় এবং এ ধরনের কৌশলের মাধ্যমেও তারা তাদের লক্ষ্য অর্জন করতে পারবে না।’

সূত্র: আল জাজিরা

আরএ

শিগগিরই শেষ হচ্ছে ইরান যুদ্ধ: ট্রাম্প

হুথিদের সঙ্গে লড়াইয়ে সম্মুখসারিতে নেই সৌদি-সমর্থিত কমান্ডাররা

ইরানের সঙ্গে সীমান্ত বন্ধ করল ইরাক

সন্দেহজনক কর্মকাণ্ডের অভিযোগে নেপালে ১০ বাংলাদেশি গ্রেপ্তার

গোপনে ‘ক্লড’ এআই ব্যবহার করে অস্ত্র বানাচ্ছে হুথিরা

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে চীনের প্রেসিডেন্ট

হুথিদের বিরুদ্ধে অভিযানে যোগ দিতে পারে ইসরাইল

হুথিদের অগ্রযাত্রাকে ‘ঐশ্বরিক বিজয়’ আখ্যা ইরানের

মামলায় ভুয়া সাক্ষী, চ্যাটজিপিটির ওপর দায় চাপালেন আইনজীবী

আবেদনের ৩ বছরেও কেন ব্রিকসের সদস্যপদ পায়নি পাকিস্তান