হোম > বিশ্ব

গাজায় ইসরাইলের হামলায় ২৪ ঘণ্টায় নিহত ৭২

আতিকুর রহমান নগরী

ছবি: আল জাজিরা

গাজা উপত্যকায় গত ২৪ ঘন্টায় ইসরাইলি বাহিনীর হামলায় ৭২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৩৫৬ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, নিহতদের মধ্যে নয়জন এবং আহতদের মধ্যে ৮৭ জন ত্রাণ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হন। খবর আনাদোলুর।

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় মৃতের সংখ্যা বেড়ে ৬৪ হাজার ৭০০ জন ছাড়িয়ে গেছে। পাশাপাশি দুর্ভিক্ষ ও অনাহারে গত ২৪ ঘণ্টায় মারা গেছে আরো সাতজন। এ নিয়ে ২০২৩ সালের অক্টোবরে দুর্ভিক্ষে মারা যাওয়া মানুষের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪১১ জনে, এদের মধ্যে শিশু ১৪২ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ত্রাণ সংগ্রহের সময় ইসরাইলি সেনাদের গুলিতে নয় ফিলিস্তিনি নিহত হয়েছেন। আর আহত হয়েছেন অন্তত ৮৭ জন। এ নিয়ে গত ২৭ মে থেকে ত্রাণ নিতে গিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২ হাজার ৪৬৫ জনে, আর আহতের সংখ্যা অন্তত ১৭ হাজার ৯৪৮ জনে।

এ বছরের মার্চের শুরু থেকে ইসরাইল গাজার সব সীমান্ত বন্ধ করে দেয়। এ কারণে ২৪ লাখ মানুষের অঞ্চলটি মারাত্মক দুর্ভিক্ষের কবলে পড়ে।

আরএ

লেবানন সীমান্তের কাছে বোমা বিস্ফোরণে এক ইসরাইলি নিহত

সৌদিতে হুথিদের হামলা, দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে তেলের দাম

পুলিশের বাধা পেরিয়ে সুপ্রিম কোর্টে পৌঁছেছে রাহুল-প্রিয়াঙ্কার মিছিল

দিল্লিতে বিক্ষোভের খবর সংগ্রহ করতে গিয়ে আটক ১২ সাংবাদিক

পাকিস্তানে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত

নির্বাচন কমিশনের বিরুদ্ধে রাহুল গান্ধীসহ বিরোধী জোটের ৮ শীর্ষ নেতার মামলা

রাহুল-প্রিয়াঙ্কাদের মিছিল আটকে দিল পুলিশ

সৌদিতে হুথি হামলা অব্যাহত, রিয়াদে জ্বালানি সম্মেলন থেকে বেরিয়ে যাচ্ছে বড় বড় তেল কোম্পানি

কোরিয়া থেকে ইরান, ৮১ বছরে কোনো যুদ্ধে কেন জেতেনি যুক্তরাষ্ট্র

ম্যাক্রোইকোনমিক স্থায়িত্ব নিয়ে যুগান্তকারী গবেষণা, অর্থনীতিতে নোবেল দুই মার্কিন বিজ্ঞানীর