হোম > বিশ্ব

লেবাননে ইসরাইলি হামলায় সেনা কর্মকর্তাসহ নিহত ১২

আমার দেশ অনলাইন

দক্ষিণ লেবাননজুড়ে ইসরাইলি হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। এদের মধ্যে লেবাননের উচ্চপদস্থ সেনা কর্মকর্তারাও রয়েছেন।

লেবাননের সেনাবাহিনী জানিয়েছে, খারদালি-নাবাতিয়া সড়কে একটি সামরিক যানের ওপর ইসরাইলি হামলায় একজন ব্রিগেডিয়ার জেনারেল, একজন ক্যাপ্টেন এবং একজন সেনা নিহত হয়েছেন।

ইসরাইলি সেনাবাহিনী বলেছে, শনিবারের হামলাটি একটি ‘সক্রিয় যুদ্ধক্ষেত্রে’ চালানো হয়েছে। তাদের দাবি, ওই এলাকায় চলাচলের ক্ষেত্রে ইসরাইলি বাহিনীর সঙ্গে সমন্বয় করা প্রয়োজন ছিল। তারা আরো জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

লেবাননের সেনাবাহিনী জানায়, ইচ্ছাকৃত এবং বারবার চালানো এই নৃশংস ইসরাইলি আগ্রাসনের লক্ষ্য হলো একটি সমাধানে পৌঁছানোর সব প্রচেষ্টা ব্যর্থ করে দেওয়া।

লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এই হামলাকে ‘লেবাননের সার্বভৌমত্ব এবং আন্তর্জাতিক আইন ও রীতিনীতির চরম লঙ্ঘন’ বলে অভিহিত করেছেন।

লেবাননের প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম ‘একে জঘন্য অপরাধ এবং লেবানন ও সব লেবানীয় জনগণের ওপর হামলা’ বলে বর্ণনা করেছেন।

এক বিবৃতিতে তিনি নিহত ব্রিগেডিয়ার জেনারেল ওয়াসাম সাবরা, ক্যাপ্টেন এলি খৌরি এবং সেনাসদস্য হুসেইন ঘাজলের পরিবার, সহকর্মী ও লেবাননের সেনাবাহিনীর প্রতি গভীর সমবেদনা জানান।

সূত্র: আলজাজিরা

আরএ

ক্ষমতায় থাকার মেয়াদ বাড়াবেন না সিসি, ২০৩০ সালেই বিদায়

‘রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা স্থগিতের সিদ্ধান্ত ঐতিহাসিক মুহূর্ত’

সৌদিতে হামলা চালিয়ে ক্রমবর্ধমান শক্তির প্রমাণ দিচ্ছে হুথিরা

উপসাগরীয় জ্বালানি অবকাঠামোয় হামলায় দীর্ঘমেয়াদি সংকটের শঙ্কায় পাকিস্তান

ক্ষেপণাস্ত্রে উন্নত ইরান, প্রযুক্তিকে এমন পর্যায়ে নিতে চায় যেন শত্রুরা হামলার সাহস না পায়

শিশুদের ইন্টারনেট ব্যবহার নিয়ে গুরুত্বপূর্ণ রায় ভারতের সুপ্রিম কোর্টের

ভারতের গুজরাটে কারখানায় বিস্ফোরণ, নিহত ৫

হুথিদের বিরুদ্ধে পশ্চিমা সমর্থিত ‘সরকারি বাহিনী’ কি টিকে থাকতে পারবে

হত্যার দায়ে তিন মেক্সিকান নাগরিকের ১৫৯ বছরের কারাদণ্ড

মধ্যপ্রাচ্য থেকে মার্কিন রণতরি তাড়াতে ইরানের নতুন কৌশল