হোম > বিশ্ব

জানা গেলো রোজা শুরু ও ঈদের তারিখ

আতিকুর রহমান নগরী

আগামী রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ নির্ধারণ করেছেন মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের জোতির্বিদরা। যদিও পবিত্র রমজান শুরু হয় চাঁদ দেখার ওপর নির্ভর করে।

গালফ নিউজ এক প্রতিবেদনে জানায়, দুবাইয়ের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিজ ডিপার্টমেন্টের (আইএসিএডি) হিজরি-টু-গ্রেগরিয়ান তারিখ রূপান্তর টুল অনুযায়ী, ২০২৬ সালের রমজান শুরু হতে পারে ১৭ থেকে ১৯ ফেব্রুয়ারির মধ্যে, যেখানে সম্ভাব্য প্রথম রোজার দিন হবে বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি। এ ছাড়া সংযুক্ত আরব আমিরাতে ২০২৬ সালের ঈদুল ফিতর পড়তে পারে শুক্রবার, ২০ মার্চ।

রমজান কবে শেষ হবে

আইএসিএডিএর ক্যালেন্ডার অনুযায়ী, ২০২৬ সালে রমজান বৃহস্পতিবার, ১৯ মার্চ শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে হিজরি মাস ২৯ বা ৩০ দিনের হতে পারে, তাই সঠিক তারিখ নির্ভর করবে চাঁদ দেখার ওপর।

ঈদুল ফিতর কবে

রমজান শেষে আসে আনন্দের উৎসব ঈদুল ফিতর। সংযুক্ত আরব আমিরাতে ২০২৬ সালের ঈদুল ফিতর পড়তে পারে শুক্রবার, ২০ মার্চ।

ভারতের কেরালায় সড়ক দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী নিহত

সংশোধিত নতুন বিশ্ব মানচিত্র জাতিসংঘে অনুমোদন, কী পরিবর্তন হলো

মার্কিন সুরক্ষায় হরমুজ পাড়ি দিতে জড়ো হচ্ছে এলএনজি ট্যাংকার

অবৈধ পথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের সময় ৮ বাংলাদেশি আটক

সৌদির কাছে ৫৭৫ কোটি ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র

ইরানের ‘পিকঅ্যাক্স’ পর্বতে হামলার হুমকি দিলেন ট্রাম্প

বাবরির পর এবার মথুরা-বৃন্দাবনে শাহী মসজিদ ভেঙে মন্দির চত্বর, ঘোষণা যোগী আদিত্যনাথের

হরমুজে অচলাবস্থা ভাঙতে মরিয়া যুক্তরাষ্ট্র, নিয়ন্ত্রণ ধরে রাখতে চায় ইরান

মালদ্বীপে ভারতীয় সেনা থাকবে না, সাদা পোশাকেও নয়: মুইজ্জু

টানা বৃষ্টিতে চীনে বাঁধ ভেঙে বিপর্যয়, ধসে পড়েছে শতাধিক বাড়ি