হোম > বিশ্ব

ভারতে হীরা রপ্তানি দ্বিগুণ করেছে রাশিয়া

আতিকুর রহমান নগরী

ভারতে হীরা রপ্তানি দ্বিগুণ করেছে রাশিয়া। গত আগস্ট মাসে রাশিয়া থেকে ভারতে হীরা রপ্তানি বেড়ে তিন কোটি ১৩ লাখ ডলারে পৌঁছেছে। যা ২০২৪ সালের একই সময়ে ছিল এক কোটি ৩৪ লআখ ডলারের কিছু বেশি। ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় একথা জানিয়েছে। খবর আরটির।

চলতি ২০২৫ সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ভারতে ৩৪ কেটি ২১ লাখ ডলার মূল্যের হীরা রপ্তানি করেছে, যা আগের বছর ২০২৪ সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ৮ মাসে রপ্তানিকৃত হীরার তুলনায় ৪০ শাতংশ বেশি।

রাশিয়া অবশ্য এখনো ভারতের শীর্ষ হীরা সরবরাহকারী দেশ হতে পারেনি। কারণ, রিয়া নভোস্তির প্রতিবেদন বলছে, ২০২৫ সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ভারতের সবচেয়ে বড় হীরা সরবরাহকারী দেশ ছিল সংযুক্ত আরব আমিরাত। বছরের প্রথম আট মাসে ভারতে ৬৮ কোটি ৫০ লাখ ডলার মূল্যের হীরা রপ্তানি করেছে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের এই দেশটি।

আমিরাতের পর এই তালিকায় আছে যথাক্রমে হংকং (১৭ কোটি ৩১ লাখ ডলারের হীরা রপ্তানি) এবং যুক্তরাষ্ট্র (১৪ কোটি ৩ লাখ ডলারে হীরা রপ্তানি)। অর্থাৎ রপ্তানির পরিমাণ ‍দ্বিগুণ করা সত্ত্বেও এখনও রাশিয়া ভারতের চতুর্থ বৃহত্তম হীরা সরবরাহকারী দেশ।

হীরার উজ্জলতা বা দ্যুতি নির্ভর করে সেটির কর্তন বা পলিশিংয়ের ওপর। খনি থেকে যে হীরা উত্তোলন করা হয়, সেটি স্বাভাবিককারণেই পলিশবিহীন অবস্থায় থাকে। রাশিয়া বিশ্বের বৃহত্তম পলিশবিহীন হীরার রপ্তানিকারী দেশ।

অন্যদিকে হীরা কর্তন বা পলিশিং শিল্পে এগিয়ে থাকা দেশগুলোর মধ্যে শীর্ষস্থানে আছে ভারত। দেশটির পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটে প্রতি বছর হাজার হাজার কোটি ডলারের হীরা পলিশ করা হয়।

আরএ

গাজায় তিন বছরে নিহত ৭৩৪৭০, আহত ১৭৪৫৪০

মাত্র ১৫ মিনিটেই মার্কিন হামলার জবাব দিয়েছে ইরান: জেনারেল আকরামিনিয়া

বলিভিয়ায় সামরিক স্থাপনায় বিস্ফোরণ, নিহত অন্তত ১৫

তুরস্কের বিনিয়োগ ব্যাংক ও দুই সহযোগী প্রতিষ্ঠানে মার্কিন নিষেধাজ্ঞা

যুদ্ধ ইরানকে আরো আত্মবিশ্বাসী করেছে: মার্কিন গোয়েন্দা পর্যালোচনা

ইরান যুদ্ধের তথ্য ফাঁস, ৫০ মার্কিন সেনার ‘পলিগ্রাফ’ পরীক্ষা করল ট্রাম্প প্রশাসন

ভারতের কেরালায় সড়ক দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী নিহত

সংশোধিত নতুন বিশ্ব মানচিত্র জাতিসংঘে অনুমোদন, কী পরিবর্তন হলো

মার্কিন সুরক্ষায় হরমুজ পাড়ি দিতে জড়ো হচ্ছে এলএনজি ট্যাংকার

অবৈধ পথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের সময় ৮ বাংলাদেশি আটক