হোম > বিশ্ব

পোল্যান্ডে বাংলাদেশিদের সামাজিক মাধ্যম ব্যবহারে জরুরি নির্দেশনা

আমার দেশ অনলাইন

পোল্যান্ডে বসবাসকারী বাংলাদেশিদের জন্য সামাজিক মাধ্যম ব্যবহারের বিষয়ে জরুরি নির্দেশনা দিয়েছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। নির্দেশনায় বাংলাদেশিদের সামাজিক মাধ্যম ব্যবহারে আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয়েছে। শুক্রবার সামাজিক মাধ্যমে দূতাবাসের পেজে দেওয়া এক পোস্টে এ-সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়।

এতে বলা হয়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাম্প্রতিক নির্দেশনার পরিপ্রেক্ষিতে পোল্যান্ডে বসবাসরত সব বাংলাদেশির সামাজিক মাধ্যম বিচক্ষণ ও দায়িত্বশীলভাবে ব্যবহারের জন্য বিনীতভাবে অনুরোধ করা যাচ্ছে। একই সঙ্গে এমন কোনো বক্তব্য, আচরণ, কর্মকাণ্ড বা প্রচার থেকে বিরত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে, যা বিভ্রান্তিকর, অসত্য, উসকানিমূলক, আপত্তিকর বা পোল্যান্ডের প্রচলিত আইন ও বিধিবিধানের পরিপন্থি হতে পারে। এ ধরনের কর্মকাণ্ডের ফলে বাংলাদেশি কমিউনিটির ভাবমূর্তি ও সুনাম ক্ষুণ্ন হতে পারে।

এই অবস্থায় দেশটিতে অবস্থানরত বাংলাদেশিদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। এগুলো হলো—

১) পোল্যান্ডের প্রচলিত আইন ও বিধিবিধান যথাযথভাবে মেনে চলুন।

২) কোনো তথ্য, বক্তব্য বা কনটেন্ট প্রকাশ বা প্রচারের আগে তার সত্যতা ও সম্ভাব্য প্রভাব যাচাই করুন।

৩) অসত্য, বিভ্রান্তিকর, আইনবিরোধী বা উসকানিমূলক বক্তব্য, কনটেন্ট বা কর্মকাণ্ড থেকে বিরত থাকুন।

৪) অনলাইন ও অফলাইন—উভয় ক্ষেত্রেই দায়িত্বশীল, সংযত ও আইনসম্মত আচরণ করুন।

৫) ব্যক্তিগত কর্মকাণ্ডের মাধ্যমে যেন বাংলাদেশি কমিউনিটির সুনাম ও মর্যাদা ক্ষুণ্ন না হয়, সে বিষয়ে সচেতন থাকুন।

৬) পোল্যান্ডে বসবাস, কাজ ও ব্যবসার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আইন ও নির্দেশনা অনুসরণ করুন।

ছবি: সংগৃহীত।

আরএ

ট্রাম্পের ওপর আস্থা হারাচ্ছেন মার্কিন তরুণ ভোটাররা

আদানির প্রকল্প নিয়ে বিস্ফোরক অভিযোগ

‘পতাকা ওড়াও’ কর্মসূচিতে যাওয়ার পথে নেহা বোরা আটক

ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানালেন বারাক ওবামা

ভারতে মুসলিম হওয়াই কি অপরাধ, প্রাণনাশে পুলিশের হুমকি ঘিরে প্রশ্ন

এক ঘন্টার ঈদের জামাতে নিষেধাজ্ঞা, অথচ পূজায় চারদিন বন্ধ রেড রোড

‘পতাকা ওড়াও’ কর্মসূচির প্রস্তুতিকালে ককরোচ প্রধান আটক

ট্র্যাকিং বন্ধ করে হরমুজ পাড়ি দেওয়ার চেষ্টা, ট্যাংকারে আগুন

ইরানের আকাশ প্রতিরক্ষা যেকোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী

পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের হামলায় মার্কিন সাংবাদিকসহ কয়েকজন আহত