হোম > বিশ্ব

মার্কিন অবরোধ এড়িয়ে হরমুজ পার হলো ইরানসংশ্লিষ্ট চার জাহাজ

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের অবরোধ এড়িয়ে হরমুজ প্রণালি অতিক্রম করেছে ইরানের বন্দর থেকে ছেড়ে যাওয়া চারটি জাহাজ। আজ শুক্রবার ট্র্যাকিং ডেটার বরাত দিয়ে বিবিসি জানায়, হরমুজ প্রণালি পার হওয়া সব জাহাজই কনটেইনাবাহী। এর মধ্যে তিনটি ইরানের পতাকাবাহী এবং চতুর্থটি কোমোরোসে নিবন্ধিত।

সোমবার অবরোধ কার্যকর হওয়ার পর থেকে যে জাহাজগুলো এটি অতিক্রম করেছে বলে মেরিন ট্রাফিকের তথ্য বিশ্লেষণে দেখা গেছে।

সেগুলো হলো:

আজারগাউন— শহীদ রাজি বন্দর থেকে ছেড়ে অবরোধ রেখা অতিক্রম করেছে এবং দৃশ্যত উত্তর-পশ্চিম ভারতের কান্দলার দিকে গেছে বলে ধারণা করা হচ্ছে।

আশকান৩—পূর্ব ইরানের চাবাহার বন্দর থেকে যাত্রা করে জাহাজটি। এটি বর্তমানে পাকিস্তানের করাচিতে অবস্থান করছে বলে দেখাচ্ছে।

শাবদিস — এই জাহাজও চাবাহার থেকে ছেড়ে অবরোধরেখা অতিক্রম করেছে এবং কেরালার কাছে ভারতের দক্ষিণ-পশ্চিম উপকূলের অদূরে অবস্থান করছে বলে দেখাচ্ছে। এর গন্তব্য চীনের ঝুহাই।

তাভা ৪— ইরানের বন্দর ইমাম খোমেনি থেকে যাত্রা করে অবরোধরেখা অতিক্রম করে এবং এটি ভারতের পশ্চিম উপকূলের অদূরে অবস্থান করছে। জাহাজটি মুম্বাইয়ের নিকটবর্তী জওহরলাল নেহরু বন্দরের দিকে যাচ্ছে বলে জানা গেছে।

এই বিশ্লেষণ জাহাজগুলোর ট্র্যাকিং ডেটার মাধ্যমে তাদের নিজেদের জানানো অবস্থানের ওপর ভিত্তি করে করা হয়েছে। তবে, কিছু জাহাজ অনেক সময় তাদের ট্র্যাকার বন্ধ করে দেয় বা ভুয়া অবস্থান দেখায়, যাকে ‘স্পুফিং’ বলা হয়।

সূত্র: বিবিসি

আরএ

ইয়েমেনের আল-মাখা বন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা

তিব্বতে ভূমিকম্প, তিন মিনিট পর নেপালে ভয়াবহ বন্যা—নেপথ্যে কী

নেপালের আকস্মিক বন্যায় কানাডার ২৪ নাগরিক নিখোঁজ

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৫৭, চলছে ব্যাপক উদ্ধার অভিযান

আলোচনা মানেই আপস নয়, মার্কিন সংলাপের সমালোচনার জবাবে গালিবাফ

পানামায় জরুরি অবস্থা, সালভাদর-হন্ডুরাসে রেড অ্যালার্ট জারি

ফরাসি নানকে হামলা, ‘মানসিক অসুস্থ’ বলে ইহুদি বসতি স্থাপনকারীকে দায়মুক্তি

পশ্চিম তীরে সহিংসতা ও গণগ্রেপ্তার বন্ধে নেতানিয়াহুকে মার্কিন সিনেটরদের কড়া বার্তা

ভারতের বিদ্রোহী ২০ তৃণমূল এমপিকে শোকজ

শিশুদের ক্ষতির অভিযোগ নিষ্পত্তিতে ১৮০০ কোটি ডলার দেবে মেটা